…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চট্টগ্রামের বটতলী স্টেশনে চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা, বগিতে মিলল কেরোসিনের বোতল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও রেলকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসগামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ বলেন, টিউশন শেষে স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় তিনি একটি বগির ভেতরে আগুন লাগার খবর পান। পরে রেলওয়ের এক কর্মীর সঙ্গে আগুন নেভাতে এগিয়ে যান তিনি। তাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাওসিফ বলেন, প্রথমে বিষয়টিকে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বলে মনে হয়েছিল। তবে পরে বগির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানে কেরোসিনের একটি বোতল পাওয়া যায়। এ ছাড়া বগির আসনেও কেরোসিন মাখানো ছিল। তাঁর ধারণা, পরিকল্পিতভাবে ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ট্রেনটি বটতলী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওই ট্রেনের পরিবর্তে অন্য একটি ট্রেনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

প্রক্টর আরও বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন স্টেশনে অবস্থানকালে, যাত্রা শুরুর আগে এবং অন্যান্য সময়েও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল বাড়াতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

এসএসসিতে ১০ বিষয়ে ফেল করেও জিপিএ ৪.৯৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ কারাগারে তিনজন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তারের পর …

শিক্ষা

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ বিকেল ৩টায়, ১১ বোর্ডে আবেদন ১০ লাখ ৮৭ হাজার খাতার

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একই সময়ে…

যশোরের কেশবপুর পাবলিক লাইব্রেরি দুই বছরের বেশি তালাবদ্ধ, দুই লাখ টাকার বাজেটে সংস্কারের উদ্যোগ
শিক্ষা

যশোরের কেশবপুর পাবলিক লাইব্রেরি দুই বছরের বেশি তালাবদ্ধ, দুই লাখ টাকার বাজেটে সংস্কারের উদ্যোগ

যশোরের কেশবপুর পাবলিক লাইব্রেরি দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। বিভিন্ন সময়ে লাইব্রেরিটি সচল করার উদ্যোগ নেওয়া হলেও তা আজও আলোর …

থমসন ফাউন্ডেশনের ‘জার্নালিজম নাউ’ নতুন রূপে, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ
শিক্ষা

থমসন ফাউন্ডেশনের ‘জার্নালিজম নাউ’ নতুন রূপে, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে থমসন ফাউন্ডেশনের ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘জার্নালিজম নাউ’ সম্পূর্ণ নতুন রূপে চালু হয়েছে। নতুন সংস্করণ…