…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা, ৭ ডিসেম্বর আসছেন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর এই সফরকে সামনে রেখে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ গেজেটের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার।

প্রকাশিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিম-কে আগামী ৭-৮ ডিসেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটি রোববার জারি করা হয়েছে বলে জানা গেছে। দুই দিনের এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকেও ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেই সফরের ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিভিআইপি ঘোষণার মধ্য দিয়ে সফরকালীন তাঁর নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর সুরক্ষার বিধান কার্যকর হলো।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…