…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ১২টি ভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।

বিভাগভিত্তিক পদের মধ্যে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক (স্থায়ী) ২টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক (স্থায়ী) ২টি, লোকপ্রশাসন বিভাগে প্রভাষক (স্থায়ী) ১টি ও সহকারী অধ্যাপক (স্থায়ী) ১টি এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে প্রভাষক (স্থায়ী) ২টি পদ।

এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে প্রভাষক (স্থায়ী) ১টি, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে প্রভাষক (স্থায়ী) ২টি, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে প্রভাষক (স্থায়ী) ১টি, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে প্রভাষক (স্থায়ী) ১টি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে প্রভাষক (স্থায়ী) ১টি এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক (স্থায়ী) ১টি পদ রয়েছে।

বেতনের ক্ষেত্রে সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে ৭১,০০০–১,৩৪,০০০ টাকা এবং প্রভাষক পদে ৯ম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সহকারী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রিসহ অন্তত ১ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে এমফিল বা সমমানের ডিগ্রিসহ অন্তত ২ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও ২টি প্রকাশনা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত ৩ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও ২টি প্রকাশনা থাকতে হবে। এছাড়া প্রভাষক পদের নিয়োগের যোগ্যতা অবশ্যই থাকতে হবে।

প্রভাষক পদের জন্য বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। বিজ্ঞান ব্যতীত অন্যান্য বিভাগের ক্ষেত্রে উভয় পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে, তবে কোনো পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫০-এর নিচে থাকা যাবে না। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে অন্তত ৩.৫০ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

আবেদন ফরম অগ্রণী ব্যাংক (পিএলসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থেকে ১০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সংযুক্ত করতে হবে। আর যাঁরা বিশ্ববিদ্যালয় থেকে ফরম সংগ্রহ করবেন, তাঁদের ১,১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র, সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি সত্যায়িত ছবিসহ পূর্ণ ১০ সেট আবেদনপত্র ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় আটকে গেল ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল, ২৬ নভেম্বরে হচ্ছে না
চাকরি

৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় আটকে গেল ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল, ২৬ নভেম্বরে হচ্ছে না

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সেই তারিখে …

৪৯৫ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর
চাকরি

৪৯৫ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নেবে সরকার, আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের …

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন: ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই
চাকরি

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন: ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪…

চাকরি

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা, যুবকদের ঋণ সহজ করার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক

বেকারত্ব দূর করতে এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড…