…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

গাজায় ‘ইয়েলো লাইন’ আরও এগিয়ে নিচ্ছে ইসরায়েল, মাগাজি শিবিরের ৪৫ শতাংশ নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
গাজায় ‘ইয়েলো লাইন’ আরও এগিয়ে নিচ্ছে ইসরায়েল, মাগাজি শিবিরের ৪৫ শতাংশ নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের ভেতরে তাদের তথাকথিত ‘ইয়েলো লাইন’ আরও সম্প্রসারণ করছে ইসরায়েলি বাহিনী। শিবিরের বিভিন্ন আবাসিক এলাকায় প্রায় প্রতিদিনই বোমা হামলা, বিস্ফোরণ ও বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটছে বলে জানা গেছে।

মাগাজি পৌরসভার প্রধান মোহাম্মদ মুসালেহ রোববার লন্ডন থেকে প্রকাশিত আল আরব আল-জাদিদ বা দ্য নিউ আরবকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রায় শিবিরটির প্রায় ৪৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

মুসালেহ বলেন, বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকা এবং শিবিরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ধ্বংস করে দেওয়া এলাকাগুলো মিলিয়ে মোট আয়তনের প্রায় ৪৫ শতাংশ দখল ও ধ্বংসের আওতায় রয়েছে। এক বছরেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময় এই পরিমাণ ছিল প্রায় ২০ শতাংশ।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী শিবিরের ভেতরে প্রায় ১ হাজার ৬০০ মিটার অগ্রসর হয়েছে। পূর্বাঞ্চল পেরিয়ে তারা এখন প্রিপারেটরি স্কুলগুলোর কাছাকাছি পৌঁছে গেছে, ফলে বাহিনীটি শিবিরের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থান করছে।

বাড়িঘর ধ্বংসে ইসরায়েলি বাহিনী নতুন কৌশল ব্যবহার করছে বলেও জানান মুসালেহ। তিনি বলেন, রাতের বেলায় বাড়ির ওপর বিস্ফোরকভর্তি বাক্স ফেলে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এতে লক্ষ্যবস্তু বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশের ভবনগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মুসালেহের তথ্য অনুযায়ী, গত এক মাসে শিবিরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে প্রায় ৫০০টি আবাসিক ইউনিট সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস হয়েছে, যা শিবিরের মোট আয়তনের প্রায় ১০ শতাংশের সমান। বিশেষ করে রাত ১০টার পর প্রায় প্রতিদিনই বিস্ফোরণের ঘটনা ঘটছে, এতে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি বাহিনীর অভিযান ও বিস্ফোরণের কারণে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি শিবিরের পূর্বাঞ্চল থেকে প্রায় ৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আরও হাজার হাজার বাসিন্দা রাতে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন এবং দিনের বেলায় ফিরে আসছেন।

মাগাজি পৌরসভার প্রধান বলেন, এসব পরিস্থিতিতে শিবিরের প্রায় ৫ হাজার ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কেউ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, আবার কেউ বারবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। শিবিরটির মোট জনসংখ্যা প্রায় ৩৫ হাজার।

তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী প্রতিদিন তল্লাশি অভিযান চালাচ্ছে এবং গুলি ছুড়ছে, এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শিবিরে বাস্তুচ্যুতদের জন্য তিনটি আশ্রয়কেন্দ্র রয়েছে, এর মধ্যে একটির আশপাশে বোমা হামলায় বাস্তুচ্যুতদের থাকার জন্য তৈরি প্রায় ৫০টি তাঁবু ধ্বংস হয়ে গেছে।

শিবিরে সামগ্রিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে মুসালেহ বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মাগাজি শরণার্থী শিবিরে ৪ হাজারের বেশি আবাসিক ইউনিট ধ্বংস হয়েছে। শিবিরটিতে মোট আবাসিক ইউনিটের সংখ্যা প্রায় ৮ হাজার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

পশ্চিম তীরের গ্রামে গাড়িতে আগুন, দেয়ালে বর্ণবাদী স্লোগান: বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকট
আন্তর্জাতিক

পশ্চিম তীরের গ্রামে গাড়িতে আগুন, দেয়ালে বর্ণবাদী স্লোগান: বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকট

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি গ্রামে গতকাল রোববার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েলের সশস্ত্র অবৈধ বসতি স্থাপনকারীরা। স্থানীয় বাসিন্দারা জানান,…

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ: অধিকার সংগঠন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা ক্রমেই ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলার শিকার হচ্ছেন বলে জানিয়েছে ফিজিশিয়ানস ফর হিউম্যান রা…

আন্তর্জাতিক

ভূগর্ভস্থ স্থাপনায় নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা প্রদর্শন করল ইরান

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা সংবলিত ভূগর্ভস্থ স্থাপনার ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশ…

অস্ট্রেলিয়ায় বেকারত্ব ৫ শতাংশ ছাড়াবে, সতর্ক করলেন কোষাধ্যক্ষ জিম চালমার্স
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বেকারত্ব ৫ শতাংশ ছাড়াবে, সতর্ক করলেন কোষাধ্যক্ষ জিম চালমার্স

অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ জিম চালমার্স দেশবাসীকে সতর্ক করে বলেছেন, পরিস্থিতি সহজ হওয়ার আগে আরও কঠিন হতে পারে। তিনি জানিয়েছেন, আগামী মাসের বাজেট হালনা…