…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সেগুনবাগিচায় মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু, আজ প্রস্তাব দেবে মালিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক
সেগুনবাগিচায় মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু, আজ প্রস্তাব দেবে মালিকপক্ষ
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সভাটি শুরু হয়। এদিন মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব বোর্ডের সামনে তুলে ধরবে বলে জানা গেছে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে বোর্ডের ছয় সদস্য সভায় উপস্থিত রয়েছেন।

সভায় গার্মেন্টস শিল্পের শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবিএম সামছুদ্দিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত আছেন।

এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের এই তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেদিন সভাটি স্থগিত করা হয়েছিল।

গত শনিবার বিকেলে ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছিলেন, মালিকপক্ষ প্রস্তাব না দিলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া থেমে থাকবে না। প্রচলিত শ্রম আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান জানান, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী মজুরি নির্ধারণের জন্য বোর্ডের হাতে ছয় মাস সময় রয়েছে। সে হিসাবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মজুরি নির্ধারণের সুযোগ রয়েছে।

তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাদের প্রত্যাশা, আইনি সময়সীমার আগেই প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি
জাতীয়

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন…

জাতীয়

আশুলিয়ার নিশ্চিন্তপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ২০ কারখানায় সাধারণ ছুটি

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় একট…

ধূপখোলা মাঠে ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তির মহাসম্মেলন, ২০ হাজার ফুজালা পাচ্ছেন সম্মাননা পাগড়ি
জাতীয়

ধূপখোলা মাঠে ফরিদাবাদ মাদ্রাসার ৭০ বছর পূর্তির মহাসম্মেলন, ২০ হাজার ফুজালা পাচ্ছেন সম্মাননা পাগড়ি

রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হচ্ছে রাজধানীর ধূপখোলা মাঠ…

দ্বিতীয়বার জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ, সোমবার সকাল থেকে ৩০০-৩৫০ মেগাওয়াট পরীক্ষামূলক সরবরাহ
জাতীয়

দ্বিতীয়বার জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ, সোমবার সকাল থেকে ৩০০-৩৫০ মেগাওয়াট পরীক্ষামূলক সরবরাহ

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে সোমবার সকাল ১০টা ২০ মিনি…