…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক অসন্তোষের মধ্যে দেবপ্রিয় ভট্টাচার্যের নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া ফটোকার্ডের

নিজস্ব প্রতিবেদক
শ্রমিক অসন্তোষের মধ্যে দেবপ্রিয় ভট্টাচার্যের নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া ফটোকার্ডের
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ফটোকার্ডটি একটি স্যাটায়ার পেজের তৈরি কাল্পনিক কার্ড, আর তাঁর নামে প্রচারিত বক্তব্যটি ভিত্তিহীন।

ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, ‘কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলে অর্থনীতির কিছুই যায়-আসে না, কিন্তু ড. ইউনূসের প্রতিষ্ঠানের যদি ক্ষতি হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির বিরাট ক্ষতি হয়ে যাবে।’ কার্ডটিতে দেবপ্রিয় ভট্টাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে।

ফটোকার্ডটি ‘Khondokar Joy’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করা হয়। ওই পোস্টের ক্যাপশনে ইংরেজিতে দেবপ্রিয় ভট্টাচার্যকে ‘মিথ্যাবাদী অর্থনীতিবিদ’ আখ্যা দিয়ে লেখা হয়, তাঁর মতো তথাকথিত বুদ্ধিজীবী ও অর্থনীতিবিদদের কারণেই বাংলাদেশ ধ্বংস হয়েছে।

একই পোস্টে দাবি করা হয়, শেখ হাসিনার সরকারের আমলে ৫০০ বিলিয়ন টাকা বিদেশে পাচারের দাবি করে দেবপ্রিয় ভট্টাচার্য মিথ্যা বলেছেন। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের সমালোচনা করে বলা হয়, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের অর্থে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশের প্রকৃত কোনো উন্নয়ন হয়নি।

পোস্টে আরও বলা হয়, ইউনূস আমেরিকার ‘ডিপ স্টেট’-এর এজেন্ট হিসেবে কাজ করার কারণেই নোবেল পুরস্কার পেয়েছেন। এ ছাড়া শেখ হাসিনাকে সরিয়ে দেশের কোনো লাভ হয়নি, বরং আরও ক্ষতি হয়েছে বলে মন্তব্য করা হয় এবং পোস্টের শেষে ‘জয় বাংলা’ লেখা হয়।

ফটোকার্ডটি শেয়ার করা ওই পোস্টে এক হাজারের বেশি রিয়েকশন ও কয়েক শ শেয়ার রয়েছে।

তবে দেবপ্রিয় ভট্টাচার্য কবে, কোথায় এমন বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে ফটোকার্ডটিতে কোনো তথ্য উল্লেখ নেই। তাঁর নামে প্রচারিত বক্তব্যটির সমর্থনে জাতীয় কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে একই ফটোকার্ড পাওয়া যায়। গত ২০ নভেম্বর বেলা ১১টা ৫৬ মিনিটে পেজটি থেকে ফটোকার্ডটি শেয়ার করা হয়। এতে কয়েক হাজার রিয়েকশন ও কমেন্ট রয়েছে, আর সেগুলো বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ফটোকার্ডটিকে সত্য মনে করেছেন।

‘মোল্লার দেশ’ পেজটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজ। পেজটিতে বাস্তবতা বা তথ্যপ্রমাণের তোয়াক্কা না করে নিয়মিত কাল্পনিক ও ব্যঙ্গাত্মক ফটোকার্ড তৈরি করে শেয়ার করা হয়।

অর্থাৎ পোশাক কারখানা বন্ধ হলে অর্থনীতির ক্ষতি হবে না, কিন্তু ড. ইউনূসের প্রতিষ্ঠানের ক্ষতি হলে বড় ক্ষতি হবে—দেবপ্রিয় ভট্টাচার্য এমন কোনো মন্তব্য করেছেন বলে যে দাবি ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। একটি স্যাটায়ার পেজের তৈরি কাল্পনিক ফটোকার্ডকেই সত্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গে ২৫ বছরে ২,৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেল আদানি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৃণমূলের
অর্থনীতি ও ব্যবসা

পশ্চিমবঙ্গে ২৫ বছরে ২,৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেল আদানি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

ভারতের পশ্চিমবঙ্গে ২৫ বছরের জন্য নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানি এনার…

অর্থনীতি ও ব্যবসা

উপকূলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল…

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, বিতরণ করা ঋণের ৩৩.৮০ শতাংশই শ্রেণিকৃত
অর্থনীতি ও ব্যবসা

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, বিতরণ করা ঋণের ৩৩.৮০ শতাংশই শ্রেণিকৃত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমা…

অর্থনীতি ও ব্যবসা

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: কোন খাতের ব্যবসায়ী কোথা থেকে ঋণ পাবেন

সরকার ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে কীভাবে ঋণ পাওয়া যাবে, কোন খাতের উদ্যোক্তারা এই সুবিধার আওতায় আসবেন এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যম…