…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, বিতরণ করা ঋণের ৩৩.৮০ শতাংশই শ্রেণিকৃত

নিজস্ব প্রতিবেদক
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, বিতরণ করা ঋণের ৩৩.৮০ শতাংশই শ্রেণিকৃত
ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।

তিন মাস আগে, গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ৯৬৯ কোটি টাকা। এর মধ্যে ৩৩ দশমিক ৮০ শতাংশই শ্রেণিকৃত ঋণ। জুন শেষে এই হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশীয় পয়েন্ট।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৯৪ হাজার ৫১৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তা বেড়েছে ১ লাখ ৩২ হাজার ৮৮৯ কোটি টাকা।

এর আগে গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। পরবর্তী সময়ে মার্চ প্রান্তিকে তা আরও ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। গত বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে শুরু করে।

সংশ্লিষ্টদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির কারণে বিপুল পরিমাণ ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়ে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে, আওয়ামী লীগ সরকার পতনের আগের মাসে, তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক খাতের প্রকৃত আর্থিক চিত্র সামনে আসতে শুরু করে। আগে আড়ালে থাকা অনেক ঋণও খেলাপি হিসেবে চিহ্নিত হয়। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়, এতে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, বর্তমান সরকারের আমলে ব্যাংক খাতে শ্রেণিকৃত ও খেলাপি ঋণের পরিমাণ ফের বাড়ছে।

খেলাপি ঋণের এই উচ্চ হার ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা ও ঋণ দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। তাদের মতে, বিপুল পরিমাণ ঋণ অনাদায়ি থাকায় ব্যাংকের মুনাফা ও মূলধনের ওপর চাপ তৈরি হচ্ছে। এতে নতুন ঋণ বিতরণ এবং অর্থনীতিতে বিনিয়োগের ধারাও ব্যাহত হচ্ছে।

অর্থনীতিবিদেরা ঋণখেলাপিদের বারবার নীতিসহায়তা দেওয়ার পরিবর্তে ব্যাংক খাতে সুশাসন, জবাবদিহি ও ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। ব্যাংকগুলোর সম্পদের মান যাচাই, দুর্বল ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপরও জোর দিয়েছেন তারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

উপকূলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল…

অর্থনীতি ও ব্যবসা

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: কোন খাতের ব্যবসায়ী কোথা থেকে ঋণ পাবেন

সরকার ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে কীভাবে ঋণ পাওয়া যাবে, কোন খাতের উদ্যোক্তারা এই সুবিধার আওতায় আসবেন এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যম…

টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা বৃদ্ধি
অর্থনীতি ও ব্যবসা

টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা বৃদ্ধি

টানা নয় দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ল। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩ হাজা…

অর্থনীতি ও ব্যবসা

নতুন পে স্কেলে ভাতা আপাতত আগের হারেই, জানাল অর্থ বিভাগ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার মধ্যেই ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাত…