…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে গাড়িতেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে গাড়িতেই প্রসবের পর নবজাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় সড়কে গাছ ফেলে পথ আটকে প্রসূতি বহন করা একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। ডাকাতির আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী, তবে নবজাতককে বাঁচানো যায়নি।

ঘটনাটি ঘটে গতকাল রোববার ভোরে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে প্রসূতির স্বামী ডা. আব্দুল্লাহ আল নোমান কালীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

প্রসূতি আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। তিনি ডা. আব্দুল্লাহ আল নোমানের স্ত্রী। নোমান চুয়াডাঙ্গা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা।

শনিবার রাতে আফসারা তাসনীম অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁর স্বামী, শাশুড়ি, মা, বড় ছেলে ও একজন নার্স।

ডা. আব্দুল্লাহ আল নোমান বলেন, কালীগঞ্জ উপজেলার বাগমারা বাজার পেরিয়ে প্রায় ৩০০ গজ এগোতেই সড়কে গাছ ফেলে পথ বন্ধ দেখতে পান তাঁরা। অ্যাম্বুলেন্সের গতি কমালে কয়েকজন অস্ত্রধারী তাঁদের ঘিরে ফেলেন।

নোমান বলেন, ডাকাতেরা প্রথমে তাঁর ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে এবং মায়ের গলায় দা ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে থাকা নারীদের কানের দুল ও গলার চেইন খুলে নেয়।

এরপর ডাকাতেরা তাঁর গলায় দা ধরে সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। তাঁর স্ত্রীর পেটের ওপর ধারালো অস্ত্র ধরে এবং কান কেটে নেওয়ার চেষ্টা করে, এতে তাঁর স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতেরা অ্যাম্বুলেন্সে থাকা নার্সকেও মারধর করে।

পরে আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন আফসারা তাসনীম। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।

নোমান আরও বলেন, বাগমারা বাজারের ওই পাশে পুলিশের একটি টহল গাড়ি দেখে তাঁরা আশ্বস্ত হয়েছিলেন, এ কারণে এই সড়ক দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেখানে ডাকাতির কবলে পড়বেন, তা বুঝতে পারেননি।

সড়কের আমতলা বাজার এলাকার মারকাযুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক তীতুমীর বলেন, রাতে তিনি মাদ্রাসায় ছিলেন এবং রোববার ভোরের দিকে ডাকাতির খবর পান। ডাকাতির শিকার এক অ্যাম্বুলেন্সচালক গাড়ির চাবি খুঁজতে তাঁদের সহায়তা চেয়েছিলেন। তাঁর কাছ থেকে তিনি জানতে পারেন, ওই রাতে ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে অন্তত ১৫ থেকে ২০টি যানবাহনে ডাকাতি করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, ডা. নোমানের এজাহার গ্রহণ করে দস্যুতার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত পুরো ডাকাত দলকে আটক করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। সড়কের নিরাপত্তায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিক অহিদুল ইসলামের মৃত্যু
আইন ও অপরাধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিক অহিদুল ইসলামের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনায় হাত-পা বাঁধা অবস্থায় গ্যারেজ মালিক অহিদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। গভীর রাতে গ্যারেজের…

বসুন্ধরা থেকে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার
আইন ও অপরাধ

বসুন্ধরা থেকে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জে…

আইন ও অপরাধ

নেত্রকোণার মদনে টোল নিয়ে মারামারি থামাতে গিয়ে নিহত প্রবীণ জুলাই যোদ্ধা আব্দুল বারেক, টোল আদায়কারী আটক

নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যকার মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামের এক প্রবীণ জুলাই য…

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বারান্দায় আগুন
আইন ও অপরাধ

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বারান্দায় আগুন

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ১১টার দিকে এই হামলা হয়। এত…