…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বসুন্ধরা থেকে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা থেকে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ভৈরবে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া সম্প্রতি ভৈরব থানা-সংলগ্ন মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নতুন একটি মামলায় তাঁকে ২ নম্বর আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বাহার মিয়া বলেন, আতিক আহমেদ সৌরভ রাজধানীতে অবস্থান করলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে কিশোরগঞ্জ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিক অহিদুল ইসলামের মৃত্যু
আইন ও অপরাধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিক অহিদুল ইসলামের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনায় হাত-পা বাঁধা অবস্থায় গ্যারেজ মালিক অহিদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। গভীর রাতে গ্যারেজের…

ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে গাড়িতেই প্রসবের পর নবজাতকের মৃত্যু
আইন ও অপরাধ

ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে গাড়িতেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় সড়কে গাছ ফেলে পথ আটকে প্রসূতি বহন করা একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। অস্ত্রের…

আইন ও অপরাধ

নেত্রকোণার মদনে টোল নিয়ে মারামারি থামাতে গিয়ে নিহত প্রবীণ জুলাই যোদ্ধা আব্দুল বারেক, টোল আদায়কারী আটক

নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যকার মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামের এক প্রবীণ জুলাই য…

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বারান্দায় আগুন
আইন ও অপরাধ

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বারান্দায় আগুন

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ১১টার দিকে এই হামলা হয়। এত…