…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ প্রশ্নে ঐক্যের আহ্বান, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ প্রশ্নে ঐক্যের আহ্বান, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল এনসিপি
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ মোকাবিলা, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠকে তিনি এই আহ্বান জানান বলে বৈঠক শেষে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠক শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি সাংবাদিকদের বৈঠকের বিষয়গুলো জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনীতি সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।’

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। এর ভুক্তভোগী সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব—বৈঠকে এই উদ্বেগের কথা উঠে এসেছে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকারের ভুলের কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো সম্ভব, তা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো ব্যক্ত করেছেন।

তিনি উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন।’ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলার ইস্যুতেও দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, এখনকার লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে। আধিপত্যবাদের মোকাবেলায় বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই বৈঠক করেছে এনসিপির প্রতিনিধিদল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সেই ধারাবাহিকতায় সোমবার এনসিপির সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

বিএনপির প্রচারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন, চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ, মহাসচিব হারুন অর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফ’ গঠন করা হয়েছে। ফোরামের নির্ব…

রাজনীতি

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার এখনই সময়, সংসদে ঐক্যের আশা রাশেদ খাঁনের

সারা দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জনমত তৈরি হয়েছে এবং এখনই দলটিকে চিরতরে নিষিদ্ধ করার সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী…

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি, নাহিদের নেতৃত্বে যাচ্ছে প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্…

প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ এনসিপির সঙ্গে যমুনায়, রাজপথে ঐক্য চায় বিএনপি, শর্ত দিয়েছে বিরোধীরা
রাজনীতি

প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ এনসিপির সঙ্গে যমুনায়, রাজপথে ঐক্য চায় বিএনপি, শর্ত দিয়েছে বিরোধীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে…