…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নগদের অর্থ আত্মসাতের অনুসন্ধান: প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের

নিজস্ব প্রতিবেদক
নগদের অর্থ আত্মসাতের অনুসন্ধান: প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের
ছবি: সংগৃহীত

নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালত এ নিষেধাজ্ঞা দেন।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে এ আবেদন করেন। আজ সোমবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের অনুসন্ধানে অভিযোগ রয়েছে, পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশযাত্রা রহিত করা প্রয়োজন।

আবেদনে মোতাছিম বিল্লাহর পাসপোর্ট নম্বর উল্লেখ করে অনুসন্ধান চলাকালে তাঁর দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনীয় আদেশ দেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে আদালতের আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়ার আবেদন করে দুদক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মোহাম্মদপুরে স্ত্রী খবিরুন নেছা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, রায়ে আদালত: বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে স্ত্রী খবিরুন নেছা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, রায়ে আদালত: বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গৃহবধূ খবিরুন নেছা হত্যা মামলায় তাঁর স্বামী নুরুল আফসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দ…

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির
আইন ও অপরাধ

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির

রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে…

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: ঢাকায় ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড, ১৪ পাসপোর্ট জব্দ
আইন ও অপরাধ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: ঢাকায় ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড, ১৪ পাসপোর্ট জব্দ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। …

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ

গাজীপুরের শ্রীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ কর…