…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

দেশে পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে, রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
দেশে পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে, রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পা রাখামাত্রই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁকে সোজা কারাগারে নিয়ে যাওয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই ভারত দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তিকে সম্মান জানিয়ে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী হিসেবে তাঁকে ফেরত পাঠাক। তাঁকে আইনের মুখোমুখি হতে হবে এবং নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করতে হবে।’

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই সময়কার সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে এবং তাঁর দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন করলেও বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করেছে বলে সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তারা। এর আগে চলতি বছরের এপ্রিলে ভারত জানিয়েছিল, তারা বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধটি পর্যালোচনা করে দেখছে।

এদিকে শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমে এসেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যাতে একাধিক পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

এসব সহিংসতাকে আওয়ামী লীগের আত্মরক্ষার চেষ্টা আখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, ‘এটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া একটি দলের বেঁচে থাকার চেষ্টা।’

এ বিষয়ে রয়টার্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলে। তিনি এসব সহিংসতার জন্য বর্তমান রাজনৈতিক কর্তৃত্বকেই দায়ী করেছেন।

ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানোর কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, এ ধরনের কোনো বৈঠক বা সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক চায়, যেখানে বাংলাদেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ’ অক্ষুণ্ন থাকবে।

সাক্ষাৎকারে মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়েও সরকারের কূটনৈতিক অবস্থানের কথা তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে ঐতিহাসিক রায় বাংলাদেশের পাশাপাশি রোহিঙ্গা সম্প্রদায়কে আইনি লড়াইয়ের নতুন শক্তি দিয়েছে। তাঁর ভাষায়, ‘তারা যেন পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ ভূখণ্ডে ফিরে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও বর্তমানে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। এই সংকট মিয়ানমার তৈরি করেছে, তাই এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে।’ বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে রয়েছেন। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ও জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে একাধিকবার প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার
রাজনীতি

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দা…

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাজনীতি

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ…

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে…

জাতীয় সংলাপসহ সাত দফা দাবি জানাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
রাজনীতি

জাতীয় সংলাপসহ সাত দফা দাবি জানাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজনসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বু…