…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জাতীয় সংলাপসহ সাত দফা দাবি জানাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংলাপসহ সাত দফা দাবি জানাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজনসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব স. উ. ম. আবদুস সামাদ।

দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে হিংসাত্মক, প্রতিহিংসামূলক ও ধ্বংসাত্মক রাজনীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। এ ছাড়া মব সন্ত্রাস, গণপিটুনি, দখলদারত্ব ও বিচারবহির্ভূত সহিংসতা বন্ধ করে ৫ আগস্ট-পরবর্তী অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এআরটি চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ, অর্থনৈতিক মূল্যায়ন এবং জাতীয় স্বার্থবিরোধী শর্ত সংশোধন, প্রয়োজনে চুক্তি বাতিলের দাবিও রয়েছে সাত দফায়। একই সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনা চুক্তি পুনর্মূল্যায়ন ও বাতিলের উদ্যোগ নেওয়ার কথা বলেছে দলটি।

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করে পাহাড়ি-বাঙালি সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন, প্রশাসনের নিরপেক্ষতা ও জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি তুলেছে ইসলামী ফ্রন্ট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহাসচিব বলেন, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, মব সন্ত্রাস, দখলদারত্ব, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সার্থকতা কেবল ক্ষমতার পালাবদলে নয়, বরং রাষ্ট্রের চরিত্রে ইতিবাচক পরিবর্তন এবং জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।

তিনি বলেন, জাতীয় স্বার্থ কোনো দলীয় স্বার্থ নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় সব রাজনৈতিক শক্তির সম্মিলিত দায়িত্ব রয়েছে। এ জন্য নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ আয়োজন করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রসঙ্গে মহাসচিব বলেন, অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তির পূর্ণাঙ্গ শর্ত জনসমক্ষে প্রকাশ করতে হবে। স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে এর অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এবং জাতীয় স্বার্থের পরিপন্থী শর্ত সংশোধন করতে হবে। সংশোধন সম্ভব না হলে চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে।

মব সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, কাউকে অপরাধী, ধর্ম অবমাননাকারী কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ আখ্যা দিয়ে মারধর, হত্যা বা তার সম্পদে হামলা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধের অভিযোগ থাকলে তদন্ত ও বিচার আদালতের মাধ্যমে হতে হবে। তিনি বলেন, মবের হাতে বিচার আইনের শাসনের পরাজয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার
রাজনীতি

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দা…

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাজনীতি

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ…

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে…

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে
রাজনীতি

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভ…