…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

‘নিকো পাজ? সে তো আমার দলে খেলে না’ — আর্জেন্টিনার ‘ভবিষ্যৎ মেসি’ নিয়ে সংক্ষিপ্ত জবাব মরিনিওর

নিজস্ব প্রতিবেদক
‘নিকো পাজ? সে তো আমার দলে খেলে না’ — আর্জেন্টিনার ‘ভবিষ্যৎ মেসি’ নিয়ে সংক্ষিপ্ত জবাব মরিনিওর
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি হিসেবে পরিচিত নিকো পাজ। রিয়ালে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়াল কোচ হোসে মরিনিওকে। তবে কোমোর আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে সরাসরি কিছু না বলে সংক্ষিপ্ত জবাবে প্রসঙ্গটি এড়িয়ে গেছেন পর্তুগিজ কোচ। সংবাদ সম্মেলনে পাজকে নিয়ে প্রশ্নে মরিনিওর উত্তর ছিল, ‘নিকো পাজ? সে তো আমার দলে খেলে না।’

বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন পাজ। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ পুরোনো। মাত্র ১১ বছর বয়সে ২০১৬ সালে রিয়ালের একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। বয়সভিত্তিক দলের বিভিন্ন ধাপ পেরিয়ে জায়গা করে নেন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ায়।

২০২৩ সালের নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে মূল দলের হয়ে অভিষেক হয় পাজের। রিয়ালের জার্সিতে খেলেছেন আটটি অফিশিয়াল ম্যাচ, স্বাদ পেয়েছেন ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ জয়েরও। পরে ২০২৪ সালের আগস্টে তাঁকে কোমোর কাছে বিক্রি করে স্প্যানিশ জায়ান্টরা।

পাজকে আবারও দলে ফিরিয়ে আনার সুযোগ রেখেছে রিয়াল। ২০২৭ সালের গ্রীষ্মে ৮ কোটি ইউরোতে তাঁকে কিনে নেওয়ার শর্ত রয়েছে স্প্যানিশ ক্লাবটির। ফলে আগামী মৌসুমে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বাড়তে পারে। যদিও এ বিষয়ে মরিনিও কোনো মন্তব্য করেননি।

এদিকে ফুটবলারদের অতিরিক্ত ম্যাচ খেলা ও চোটের ঝুঁকি নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন মরিনিও। বেশি ম্যাচ খেলায় খেলোয়াড়দের ধর্মঘট করার সম্ভাবনা তৈরি হওয়া প্রসঙ্গে মরিনিও বলেন, ‘অনেক টাকা আয় করতে চাইলে ঝুঁকিও নিতে হবে। এটাই জীবন। খেলোয়াড়েরা যদি বেশি ম্যাচ খেলার কারণে ধর্মঘট করতে চায়, তাহলে তারা বেতন অর্ধেক করার বিষয়ে একমত হতে পারে। লুইস এনরিকে কি সংবাদ সম্মেলনে কথা বলা এড়াতে ২০ শতাংশ বেতন কমাতে রাজি হবেন? লুইসকে আমি সম্মান করি, তবে তাঁর সঙ্গে একমত নই। আমার বেতনে হাত দেবেন না।’

চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে আগামীকাল রাতে (বাংলাদেশ সময়) রিয়ালের ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন মরিনিও। প্রতিপক্ষের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পেরিসিচ ও কোস্টিচের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি তাদের দলে প্রতিভাবান তরুণেরাও আছে। ম্যাচটি কঠিন হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

দুইবার পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ২-২ ড্রয়ে এক পয়েন্ট পেল ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘ…

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা
খেলা

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু এই পুরস্কার জেতাই নয়, ফুটবলের এই সম্মানজনক পুরস্কারের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন তারকা।…

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের
খেলা

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের

আফ্রিকার বর্ষসেরা ক্লাব ও জাতীয় দল নির্বাচনের লড়াইয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। দুই বিভাগেই প্রাথমিক ১০টি দ…