…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দলটি। এর ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে ইয়ুথ ফুটবল ক্লিনিক-২০২৬ আয়োজন হয়েছে।

আর্জেন্টিনার প্রতিনিধি দলে আছেন কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। আয়োজনে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অ্যাম্বাসেডর মার্সেলো কার্লস সেসাও এসেছিলেন।

ইয়ুথ ক্লিনিকের পর খেলোয়াড়দের আর্জেন্টিনায় নেওয়া হবে কি না, এমন প্রশ্নে এএফএ কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ডিরেক্টর মারিও মার্টিন বলেন, ‘আমরা পুরো দেশজুড়ে স্কাউটিং করার চেষ্টা করব। সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করব, এবং সবসময় সুযোগটা থাকবে আর্জেন্টিনায় যাওয়ার। আমরা সবসময় চাই যে আমাদের প্রজেক্টের শেষ ধাপ হোক আর্জেন্টিনায় যাওয়া।’

মার্টিন বলেন, ‘আমরা যখন কোনো দেশ বা অঞ্চলে কোনো একাডেমিকে প্রাতিষ্ঠানিক রূপ দিই, তখন সবসময় কোচ বা স্পোর্টিং ম্যানেজার যিনি মেথডোলজি বা পদ্ধতি হস্তান্তর করেন, তিনি সবসময় আর্জেন্টাইন হন। কারণ আমরা মনে করি, খেলার ধরন তুলে ধরার ও সেটির মূল্য দেওয়ার, আমরা যেভাবে ফুটবল খেলি, সেভাবে ফুটবলকে সবার কাছে পৌঁছে দেওয়ার একমাত্র উপায় এটিই। তাই আমরা মনে করি, একাডেমির উদ্বোধনের মূল ব্যক্তি একজন আর্জেন্টাইন হওয়াটা মৌলিক বিষয়।’

বাংলাদেশে একাডেমি খোলার ব্যাপারে বাফুফের সঙ্গে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে মার্টিন বলেছেন, ‘না, আমাদের আসলে বাফুফের সাথে ওভাবে আলোচনা হয়নি। কিন্তু আমাদের একটা প্রাইভেট অর্গানাইজেশনের সাথে কথা অনেকদূর এগিয়েছে।’

মার্টিন আরও বলেন, ‘তবে সর্বোচ্চ যেটা কথা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এসেছি, এটা মাথায় রাখতে হবে আমাদের এই ট্যুরটা বাংলাদেশের লোকজনকে ধন্যবাদ দেওয়ার জন্য। বাংলাদেশ আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তার জন্যই আমরা এখানে এসেছি। আমরা চাই এখানে আমাদের যে আর্জেন্টাইন ফুটবল মেথডোলজি, সেটাকে বাস্তবায়ন করে সেটা কতদূর নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ থেকে যাতে সেরা প্রতিভা খুঁজে বের করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।’

পথশিশুদের নিয়ে পরিকল্পনা ঘিরে মার্টিন বলেন, ‘এক্ষেত্রে আসলে আমরা স্পন্সরের উপর নির্ভর করি। যদি স্পন্সর দেয়, তাহলে শুধু এদের জন্য না, আমরা ইউনিভার্সিটিতে যাব, স্কুলে যাব, সব ক্ষেত্রেই আমাদের যে আর্জেন্টাইন মেথডোলজি, সেই তথ্যগুলো আমরা ছড়িয়ে দিতে চাই; তবে নির্ভর করবে স্পন্সরের উপর।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, ঢাকায় সেমিনারে আফা প্রতিনিধিরা
খেলা

বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, ঢাকায় সেমিনারে আফা প্রতিনিধিরা

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের বিপুল সমর্থন নতুন কিছু নয়। বাংলাদেশের এই ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে আর্জেন্টিনাও। বিষয়টি শুধু ভালোবাসাতে সীম…

খেলা

ডিসেম্বরে শুরু ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬, ২৪ থানার দল খেলবে চার জোনে

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ডিএ…

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল ফর্টিস
খেলা

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল ফর্টিস

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেয়েছে ফর্টিস এফসি। মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচে তারা রহমতগঞ্জ …

খেলা

৬২ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল, ৭২ বছরের ইতিহাসের মাঠে ফেডারেশন কাপের ম্যাচ

ঢাকার গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে প্রায় ৬২ মাস পর ফিরেছে ঘরোয়া ফুটবল। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এখানে ফেডারেশন কাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হ…