…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, ঢাকায় সেমিনারে আফা প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, ঢাকায় সেমিনারে আফা প্রতিনিধিরা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের বিপুল সমর্থন নতুন কিছু নয়। বাংলাদেশের এই ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে আর্জেন্টিনাও। বিষয়টি শুধু ভালোবাসাতে সীমাবদ্ধ নেই, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা) চাইছে তাদের দর্শন বাংলাদেশেও ছড়িয়ে দিতে।

সেটির অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তিন প্রতিনিধি। গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে এক সেমিনারে নিজেদের ফুটবল দর্শনের সারাংশ তুলে ধরেন এএফএ ইন্টারন্যাশনালের মেথডোলজির সমন্বয়ক নিকোলাস সানালিত্রো।

সেমিনারে তুলে ধরা হয়, আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের পেছনে শুধু ম্যাচ দিনের কৌশল বা তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত ঝলক নয়, বরং দীর্ঘমেয়াদি খেলোয়াড় উন্নয়ন ও কোচিং কাঠামোর ধারাবাহিকতা কতটা গুরুত্বপূর্ণ।

শৈশব থেকে খেলোয়াড়কে গড়ে তোলা, খেলাটা ভালোভাবে বোঝা, বিভিন্ন পরিস্থিতিতে সাড়া দেওয়া, টেকনিক্যাল-ট্যাকটিক্যাল ডেভেলপমেন্ট, সৃজনশীলতা এবং কারও খেলার ধরন নকল না করার বিষয়গুলো তুলে ধরেন আফার প্রতিনিধিরা।

আর্জেন্টিনার বিখ্যাত কোচ হোসে পেকারমান ও হুগো টোকালির নাম যুব পর্যায়ে প্রতিভা বিকাশ ও জাতীয় দলের জন্য ভবিষ্যৎ প্রজন্ম প্রস্তুত করার কাজে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকেছে। আধুনিক সময় ও জাতীয় দলের সাফল্যে মার্সেলো বিয়েলসা ও লিওনেল স্কালোনির নামও দেখানো হয়, তাঁরা কীভাবে খেলোয়াড়, সহকারী বা যুব কোচ হিসেবে গড়ে ওঠা ব্যক্তিত্বরা পরবর্তী সময়ে বড় দায়িত্বে যুক্ত হয়েছেন।

একই সঙ্গে ঐতিহাসিক ভিত্তি ও দর্শন নিয়ে লুইস মেনোত্তি ও কার্লোস বিলার্দোর মতো কোচদের আর্জেন্টাইন ফুটবলের কৌশলগত ও সাংস্কৃতিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা তুলে ধরা হয়। ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির প্রসঙ্গও আসে, যাঁরা আর্জেন্টিনা ফুটবলের বড় পরিচয়।

সেমিনারে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, প্রাথমিকভাবে বয়সভিত্তিক দলের মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা তাঁদের।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

খেলা

ডিসেম্বরে শুরু ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬, ২৪ থানার দল খেলবে চার জোনে

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ডিএ…

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল ফর্টিস
খেলা

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল ফর্টিস

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেয়েছে ফর্টিস এফসি। মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচে তারা রহমতগঞ্জ …

খেলা

৬২ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল, ৭২ বছরের ইতিহাসের মাঠে ফেডারেশন কাপের ম্যাচ

ঢাকার গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে প্রায় ৬২ মাস পর ফিরেছে ঘরোয়া ফুটবল। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এখানে ফেডারেশন কাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হ…