…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল ফর্টিস

নিজস্ব প্রতিবেদক
জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল ফর্টিস
ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেয়েছে ফর্টিস এফসি। মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচে তারা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে।

সংস্কারকাজ শেষে এই ম্যাচ দিয়েই জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফিরেছে। ২০২১ সালের সেপ্টেম্বরের পর এই ভেন্যুতে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের বল গড়িয়েছে।

বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল কম। সব মিলিয়ে প্রায় ৫০০ দর্শক মাঠে বসে খেলা দেখেছেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফর্টিস। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে আসা বল রহমতগঞ্জের এক ডিফেন্ডার হেডে বিপদমুক্ত করার চেষ্টা করলে বক্সের বাইরে বল পেয়ে যান আরিক বিস্তা। নেপালের এই মিডফিল্ডারের ভলি জালে জড়ালে এগিয়ে যায় ফর্টিস।

বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে পা ওমর বাবুর বাঁকানো শট রহমতগঞ্জের গোলরক্ষককে পরাস্ত করে জালে যায়।

ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফর্টিসের রক্ষণভাগ ভাঙতে পারেনি পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তৃতীয় গোলটি আসে। পা ওমর বাবুর বাড়ানো পাস থেকে বল জালে পাঠান স্টিফেন চুকউদে, তাতে ফর্টিসের ৩-০ গোলের জয় নিশ্চিত হয়।

জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয় পেল ফর্টিস। টানা হারের মধ্যে থাকা রহমতগঞ্জ তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চাপে পড়েছে।

একই গ্রুপের অপর ম্যাচে মুন্সিগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ৫১ মিনিটে শেখ মোরসালিন এবং ৮৭ মিনিটে আল আমিন গোল করেন।

মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন জাফর ইকবাল। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে চট্টগ্রাম সিটি এফসি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, ঢাকায় সেমিনারে আফা প্রতিনিধিরা
খেলা

বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা, ঢাকায় সেমিনারে আফা প্রতিনিধিরা

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের বিপুল সমর্থন নতুন কিছু নয়। বাংলাদেশের এই ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে আর্জেন্টিনাও। বিষয়টি শুধু ভালোবাসাতে সীম…

খেলা

ডিসেম্বরে শুরু ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬, ২৪ থানার দল খেলবে চার জোনে

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ডিএ…

খেলা

৬২ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল, ৭২ বছরের ইতিহাসের মাঠে ফেডারেশন কাপের ম্যাচ

ঢাকার গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে প্রায় ৬২ মাস পর ফিরেছে ঘরোয়া ফুটবল। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এখানে ফেডারেশন কাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হ…