…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনায় খুশি আক্তার হত্যা মামলার আসামি ‘বি কোম্পানির’ সদস্য রসুল গাজী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
খুলনায় খুশি আক্তার হত্যা মামলার আসামি ‘বি কোম্পানির’ সদস্য রসুল গাজী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর খুশি আক্তার হত্যা মামলার অন্যতম আসামি রসুল গাজীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা উপজেলার জাবুসা ইউনিয়নের চক্রাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রসুল গাজী শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য। তিনি রূপসা উপজেলার বাগমারা এলাকার গাজীবাড়ির আজাহার গাজীর ছেলে। এসআরবি জানিয়েছে, তিনি চিহ্নিত মাদক কারবারিও।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, খুশি হত্যা মামলার তদন্তে রসুল গাজীকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে চক্রাখালী বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর লবণচরা থানার জিন্নাপাড়া মেইন রোডে পূর্বশত্রুতার জেরে খুশি আক্তার (২৪) হত্যার ঘটনা ঘটে।

ওই দিন রসুল গাজীসহ কয়েকজন খুশির স্বামীর নাম উল্লেখ করে গালিগালাজ করেন। খুশি এর প্রতিবাদ করলে তাঁরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন।

খুশির চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত খুশির বোন বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবারের অভিযানে রসুল গাজীকে গ্রেপ্তার করা হলো।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

আইন ও অপরাধ

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের হাসপাতালে মৃত্যু

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত আব্দুল হালিম নামের এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কার্যক্রম নিষি…

খুলনার লবণচরায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি
আইন ও অপরাধ

খুলনার লবণচরায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি

খুলনা নগরীর লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দ…

খুলনায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২, উদ্ধার ১০ কেজি গাঁজা
আইন ও অপরাধ

খুলনায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২, উদ্ধার ১০ কেজি গাঁজা

খুলনা জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ৬৪০টি যা…