…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ মার্কিন কোস্টগার্ড প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ মার্কিন কোস্টগার্ড প্রতিনিধি দলের
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বিধিমালা—আইএসপিএস কোড—বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা দলের (আইপিএস) প্রতিনিধি দল।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রতিনিধি দলের সদস্যরা। বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জেটি, টার্মিনাল ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে তারা এ সন্তোষ প্রকাশ করে।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে। পরে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা কাঠামো, আইএসপিএস কোড বাস্তবায়ন এবং গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করা হয়।

পরিদর্শন শেষে বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় উচ্চমাত্রার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং উন্নত নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। নিরাপত্তাকর্মীদের পেশাদারত্ব, ড্রোনের মাধ্যমে নজরদারি, সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং সন্ত্রাসবিরোধী মহড়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করা হয়।

প্রতিনিধি দলের পর্যবেক্ষণে বলা হয়, আন্তর্জাতিক বিভিন্ন বন্দরের নিরাপত্তা পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়নে দৃঢ়তা, আন্তরিকতা ও ধারাবাহিকতা প্রশংসনীয়। বিশ্বের অনেক বন্দরের জন্য চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা অনুসরণীয় হতে পারে বলেও উল্লেখ করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মানের বন্দর নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম চলমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব উদ্যোগের ধারাবাহিকতায় আগের আন্তর্জাতিক নিরাপত্তা পরিদর্শনেও চট্টগ্রাম বন্দর শূন্য পর্যবেক্ষণ অর্জন করেছিল।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপিএস কোডের ধারাবাহিক বাস্তবায়ন এবং বন্দর ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বন্দরের সচিব সৈয়দ কেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চট্টগ্রামে নকশা না মেনে ভবন নির্মাণ: চার মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা, সিলগালা ১০ ভবন

চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ও সড়কের জায়গা না ছেড়ে ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভ…

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপা…

জাতীয়

নতুন উপজেলায় অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, এক ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপ…

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
জাতীয়

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা…