…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

শ্রীলঙ্কা এ দলের কাছে ৭ উইকেটে হেরে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিতে বাংলাদেশ এ দল

নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপ রাইজিং স্টারসে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ এ দল। তবে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ভয়াবহ ব্যাটিং ধস দেখেছে সাইফ হাসানের দল।

শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তিন জয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে লড়বে লঙ্কানরা, আর বাংলাদেশ লড়বে গ্রুপ রানার্সআপ হয়ে।

কাতারের দোহায় টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪২ দশমিক ৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় দলটি।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান করেন ইফতেখার হোসেন ইফতি। সাইফ হাসান ২৮ এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১৫ রান করেন।

লঙ্কান বোলারদের মধ্যে রাভিন্দু ফের্নান্দো ৪ উইকেট নেন। ভানুজা সাহান ৩ এবং বিজয়কান্ত বিয়াসকান্ত ২ উইকেট নেন।

জবাবে নেমে ২১ দশমিক ৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কান দলটি। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন নিশান মাদুশকা, ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৪৫ রান করেন পবন রত্নায়েকে। এছাড়া লাসিথ ক্রুসপুল্লে ২৯ রান করেন।

বাংলাদেশের বোলারদের হয়ে রাকিবুল হাসান, সামিউন বাসির ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

দুইবার পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ২-২ ড্রয়ে এক পয়েন্ট পেল ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘ…

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা
খেলা

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু এই পুরস্কার জেতাই নয়, ফুটবলের এই সম্মানজনক পুরস্কারের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন তারকা।…

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের
খেলা

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের

আফ্রিকার বর্ষসেরা ক্লাব ও জাতীয় দল নির্বাচনের লড়াইয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। দুই বিভাগেই প্রাথমিক ১০টি দ…