…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে ফিরলেন লিটনসহ পাঁচজন, বাদ ছয় ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাসসহ পাঁচ ক্রিকেটার।

লিটনের সঙ্গে দলে ফিরেছেন নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক ও সৈয়দ খালেদ আহমেদ।

পাঁচজন ফেরার বিপরীতে বাদ পড়েছেন ছয়জন—সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ ও সৌম্য সরকার।

বাদ পড়াদের মধ্যে পেসার হাসান মাহমুদ ছিটকে গেছেন চোটের কারণে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হওয়া আলিস আল ইসলাম অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন।

ঘোষিত দলে অধিনায়ক লিটন কুমার দাস এবং সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। দলের অন্য সদস্যরা হলেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে। এরপর ৪ ডিসেম্বর গেবেরহায় এবং ৭ ডিসেম্বর কেপটাউনে হবে বাকি দুই ম্যাচ।

তিনটি ম্যাচই দিবারাত্রির। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

খেলা

দুইবার পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ২-২ ড্রয়ে এক পয়েন্ট পেল ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘ…

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা
খেলা

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু এই পুরস্কার জেতাই নয়, ফুটবলের এই সম্মানজনক পুরস্কারের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন তারকা।…

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের
খেলা

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের

আফ্রিকার বর্ষসেরা ক্লাব ও জাতীয় দল নির্বাচনের লড়াইয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। দুই বিভাগেই প্রাথমিক ১০টি দ…