…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

শিরোপা কেড়ে নিলেও সিটির প্রতি ভালোবাসা বদলাবে না, বললেন ডি ব্রুইনে

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেওয়ার বিষয়টি আলোচনায় আসার পর মুখ খুলেছেন দলটির সাবেক অধিনায়ক কেভিন ডি ব্রুইনে। বেলজিয়ামের এই তারকা জানিয়েছেন, শিরোপা কেড়ে নিলেও ম্যানচেস্টার সিটির প্রতি তাঁর ভালোবাসায় কোনো পরিবর্তন হবে না।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে ডি ব্রুইনের বর্তমান ক্লাব নাপোলি মুখোমুখি হবে তাঁর সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সিটির বিপক্ষে এটি হবে ৩৫ বছর বয়সী এই তারকার দ্বিতীয়বার মাঠে নামা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডি ব্রুইনে বলেন, ক্লাবটির প্রতি গভীর ভালোবাসা ছাড়া তাঁর আর কিছুই নেই। সিটি যদি তাদের ঘরোয়া শিরোপাগুলো ছেড়ে দিতেও বাধ্য হয়, তবু তাঁর এই অনুভূতির কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেছেন, ‘একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমি যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। সত্যি বলতে, এটিই আমার ক্লাব। আমি ক্লাবটির মালিকদের পছন্দ করি। ফুটবলের বাইরেও তাদের সঙ্গে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। এমনকি খালদুনের সঙ্গে তো ক্লাব কেনার উপায় নিয়েও আলোচনা করেছি।’

সিটির জার্সিতে এক দশক কাটিয়েছেন ডি ব্রুইনে। সে সময় তিনি ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ ও ২টি এফএ কাপ শিরোপা জিতেছেন। এর মধ্যে ২০২২–২৩ মৌসুমে সিটির হয়ে একসঙ্গে এই তিনটি বড় শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

সিটির হয়ে ৪২২ ম্যাচে তাঁর গোল ১০৮টি এবং অ্যাসিস্ট ১৭৭টি। ২০২৫ সালের দলবদলে ফ্রি ট্রান্সফারে তিনি নাপোলিতে যোগ দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

খেলা

দুইবার পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ২-২ ড্রয়ে এক পয়েন্ট পেল ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘ…

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা
খেলা

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু এই পুরস্কার জেতাই নয়, ফুটবলের এই সম্মানজনক পুরস্কারের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন তারকা।…

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের
খেলা

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের

আফ্রিকার বর্ষসেরা ক্লাব ও জাতীয় দল নির্বাচনের লড়াইয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। দুই বিভাগেই প্রাথমিক ১০টি দ…