…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ১৭৪ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পৌনে ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা দেশে পৌঁছান। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দরে দেশে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।

জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আইওএমের পক্ষ থেকে প্রত্যাবসিত প্রত্যেককে দেশে ফেরার পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ
প্রবাস

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ

বিদেশে গিয়ে প্রতারিত অভিবাসী কর্মীদের করা ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২৮টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম ব…

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু
প্রবাস

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা…

প্রবাস

কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশের দুটি নতুন ভিসা আবেদন কেন্দ্র

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের দুটি নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এসব কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি ভিসার আবেদন জমা …