…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশের দুটি নতুন ভিসা আবেদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের দুটি নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এসব কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি ভিসার আবেদন জমা দিতে পারবেন ভারতের পাঁচটি রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক ও দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে বসবাসরত ভারতীয় নাগরিক এবং এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসা আবেদনে সহায়তা দিতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

এ লক্ষ্যে আউটসোর্সিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে সুইফট গেটওয়ে গ্লোবাল সার্ভিসেসকে (এসজিজিএস) নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করবে।

কলকাতার কেন্দ্রটি চালু হবে সল্টলেক সিটির সেক্টর-৫-এর ইপি ও জিপি ব্লকের ওয়াই-১৩ নম্বর প্লটে অবস্থিত সিমসিস টাওয়ারে। অপর কেন্দ্রটি চালু হবে দার্জিলিং জেলার শিলিগুড়ির সেভক রোডে অবস্থিত সিটি মলের প্রথম তলায়।

সংশ্লিষ্ট পাঁচ রাজ্যে অবস্থানরত বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের সুবিধা অনুযায়ী এই দুটি কেন্দ্রের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ
প্রবাস

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ

বিদেশে গিয়ে প্রতারিত অভিবাসী কর্মীদের করা ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২৮টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম ব…

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু
প্রবাস

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা…

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ১৭৪ বাংলাদেশি
প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পৌনে ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা দেশে পৌঁছ…