…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর, পাঁচ ধাপে ভোটের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর, পাঁচ ধাপে ভোটের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সংলাপে রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে বলে জানান তিনি।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন।

ইসি মাছউদ আরও বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে যাঁরা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার
রাজনীতি

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দা…

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাজনীতি

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ…

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে…

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে
রাজনীতি

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভ…