…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি, ঘন কুয়াশায় ব্যাহত সকালের জীবনযাত্রা

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি, ঘন কুয়াশায় ব্যাহত সকালের জীবনযাত্রা
ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হয়েছে এ জেলাতেই।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ৬টা ও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগে সোমবার বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কয়েক দিনের বিরতির পর সোমবার রাত থেকে জেলাজুড়ে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে শুরু করে এবং মঙ্গলবার ভোর নাগাদ তা তীব্র আকার ধারণ করে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় কোথাও কোথাও শিশিরবিন্দু বৃষ্টির ফোঁটার মতো ঝরতে দেখা যায়। ঘন কুয়াশার কারণে ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

দৃষ্টিসীমা কমে আসায় ভোরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়েছে।

সকালে সড়কে বের হওয়া পথচারী জুবায়ের রহমান বলেন, ‘ভোর থেকেই চারপাশ এতটাই ঘন কুয়াশায় ঢাকা ছিল যে সামান্য দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। গত কয়েক দিনের তুলনায় সকালবেলা শীতের অনুভূতিও অনেক বেশি ছিল।’

হিমালয় থেকে আসা হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বাড়লেও জীবিকার তাগিদে ভোর থেকেই শীতের কাপড় গায়ে জড়িয়ে কাজে বের হতে দেখা গেছে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষদের। শীতের তীব্রতা থেকে বাঁচতে অনেককে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সূর্যের আলো বাধাগ্রস্ত হতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন জেলায় কুয়াশার এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পর্যায়ক্রমে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

সমুদ্রঘেরা মালদ্বীপে প্রথমবার মিলল বিরল পাহাড়ি পাখি রুফাস-টেইলড রক থ্রাশ

চারদিকে নীল সমুদ্র, প্রবালদ্বীপ আর সমতল ভূমির দেশ মালদ্বীপে এবার দেখা মিলেছে বিরল এক পাহাড়ি পাখির। ‘রুফাস-টেইলড রক থ্রাশ’ নামের এই পাখি দেশটিতে প্রথম…

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ…

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ
আবহাওয়া ও পরিবেশ

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ

চারদিকে গাছ আর গাছ, কোথাও বিশাল বৃক্ষের ছায়া আর জলাশয়, কোথাও নানা রঙের ফুল—অথচ জায়গাটি রাজধানী ঢাকার মিরপুরে। কংক্রিটের নগরীতে জাতীয় উদ্ভিদ উদ্যান…

সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, পঞ্চগড়ে নেমেছে ১৩.৬ ডিগ্রিতে
আবহাওয়া ও পরিবেশ

সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, পঞ্চগড়ে নেমেছে ১৩.৬ ডিগ্রিতে

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস…