…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ ও আগামীকালও তাপমাত্রা কমতে থাকবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা আজ বুধবার বলেন, আজ যেমন তাপমাত্রা কমেছে, আগামীকাল বৃহস্পতিবারও কমতে পারে। এরপর দুই দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। অর্থাৎ আপাতত তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামীকাল সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার ও শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী পাঁচ দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শুধু সিলেটে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলেও তুলনামূলক কম তাপমাত্রা দেখা যাচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ
আবহাওয়া ও পরিবেশ

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ

চারদিকে গাছ আর গাছ, কোথাও বিশাল বৃক্ষের ছায়া আর জলাশয়, কোথাও নানা রঙের ফুল—অথচ জায়গাটি রাজধানী ঢাকার মিরপুরে। কংক্রিটের নগরীতে জাতীয় উদ্ভিদ উদ্যান…

ঢাকায় সকালে হালকা শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় সকালে হালকা শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। আজ বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলস…

ঢাকায় তাপমাত্রা নেমেছে ২২ দশমিক ৪ ডিগ্রিতে, আজ আরও কমার আভাস
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় তাপমাত্রা নেমেছে ২২ দশমিক ৪ ডিগ্রিতে, আজ আরও কমার আভাস

রাজধানী ঢাকায় সোমবার বিকেল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ঝরেছে ছিটেফোঁটা বৃষ্টি। তাপমাত্রাও আগের দিনের চেয়ে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।…

আবহাওয়া ও পরিবেশ

সমুদ্রঘেরা মালদ্বীপে প্রথমবার মিলল বিরল পাহাড়ি পাখি রুফাস-টেইলড রক থ্রাশ

চারদিকে নীল সমুদ্র, প্রবালদ্বীপ আর সমতল ভূমির দেশ মালদ্বীপে এবার দেখা মিলেছে বিরল এক পাহাড়ি পাখির। ‘রুফাস-টেইলড রক থ্রাশ’ নামের এই পাখি দেশটিতে প্রথম…