…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় সকালে হালকা শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় সকালে হালকা শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। আজ বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ…

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ
আবহাওয়া ও পরিবেশ

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ

চারদিকে গাছ আর গাছ, কোথাও বিশাল বৃক্ষের ছায়া আর জলাশয়, কোথাও নানা রঙের ফুল—অথচ জায়গাটি রাজধানী ঢাকার মিরপুরে। কংক্রিটের নগরীতে জাতীয় উদ্ভিদ উদ্যান…

ঢাকায় তাপমাত্রা নেমেছে ২২ দশমিক ৪ ডিগ্রিতে, আজ আরও কমার আভাস
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় তাপমাত্রা নেমেছে ২২ দশমিক ৪ ডিগ্রিতে, আজ আরও কমার আভাস

রাজধানী ঢাকায় সোমবার বিকেল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ঝরেছে ছিটেফোঁটা বৃষ্টি। তাপমাত্রাও আগের দিনের চেয়ে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।…

আবহাওয়া ও পরিবেশ

সমুদ্রঘেরা মালদ্বীপে প্রথমবার মিলল বিরল পাহাড়ি পাখি রুফাস-টেইলড রক থ্রাশ

চারদিকে নীল সমুদ্র, প্রবালদ্বীপ আর সমতল ভূমির দেশ মালদ্বীপে এবার দেখা মিলেছে বিরল এক পাহাড়ি পাখির। ‘রুফাস-টেইলড রক থ্রাশ’ নামের এই পাখি দেশটিতে প্রথম…