…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, পঞ্চগড়ে নেমেছে ১৩.৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক
সারাদেশে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, পঞ্চগড়ে নেমেছে ১৩.৬ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। জেলায় তাপমাত্রা নেমে এসেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। রাতের ঠান্ডা বাতাসের প্রভাব থাকছে সকাল পর্যন্ত; সূর্য উঠলেও বাতাসের শীতলতা কমছে না, ফলে দিনের শুরুতেই শীতের অনুভূতি থেকে যাচ্ছে।

রাজধানী ঢাকাতেও শীতের আমেজ বাড়ছে। বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

সমুদ্রঘেরা মালদ্বীপে প্রথমবার মিলল বিরল পাহাড়ি পাখি রুফাস-টেইলড রক থ্রাশ

চারদিকে নীল সমুদ্র, প্রবালদ্বীপ আর সমতল ভূমির দেশ মালদ্বীপে এবার দেখা মিলেছে বিরল এক পাহাড়ি পাখির। ‘রুফাস-টেইলড রক থ্রাশ’ নামের এই পাখি দেশটিতে প্রথম…

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় এক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ…

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ
আবহাওয়া ও পরিবেশ

কংক্রিটের ঢাকায় ২০৮ একরজুড়ে টিকে থাকা বন: মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ১ হাজার ৪২ প্রজাতির গাছ

চারদিকে গাছ আর গাছ, কোথাও বিশাল বৃক্ষের ছায়া আর জলাশয়, কোথাও নানা রঙের ফুল—অথচ জায়গাটি রাজধানী ঢাকার মিরপুরে। কংক্রিটের নগরীতে জাতীয় উদ্ভিদ উদ্যান…

ঢাকায় সকালে হালকা শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় সকালে হালকা শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। আজ বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলস…