…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

১৪২টি কেঁচো দিয়ে শুরু, এখন মাসে ৪৫ হাজার টাকা আয় ডিমলার ছাত্র রশিদের

নিজস্ব প্রতিবেদক
১৪২টি কেঁচো দিয়ে শুরু, এখন মাসে ৪৫ হাজার টাকা আয় ডিমলার ছাত্র রশিদের
ছবি: সংগৃহীত

মাত্র ১৪২টি কেঁচো দিয়ে শুরু করেছিলেন আব্দুর রশিদ। দুই বছরের ব্যবধানে সেই উদ্যোগই বদলে দিয়েছে ২২ বছর বয়সী এই যুবকের জীবন। পড়াশোনার পাশাপাশি কেঁচো সার তৈরি করে এখন মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় করছেন নীলফামারীর ডিমলার এই যুবক।

আব্দুর রশিদ ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের জাহেদুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বাবার ওপর আর্থিক চাপ কমানোর তাগিদ থেকেই পড়াশোনার পাশাপাশি কিছু করার চিন্তা করেন রশিদ। দুই বছর আগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উন্নত চাষাবাদ ও কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নেন তিনি। উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় মাটির উর্বরতা ও জৈব সারের কার্যকারিতা সম্পর্কে তাঁর আগে থেকেই ধারণা ছিল।

প্রশিক্ষণ শেষে নিজের জমির সারের চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় মাত্র ১৪২টি কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন রশিদ। ধীরে ধীরে সেই উদ্যোগই হয়ে ওঠে তাঁর আয়ের প্রধান অবলম্বন।

বর্তমানে রশিদের খামারে রয়েছে ২০০টি রিং। প্রতিটি রিংয়ে ১৫০ থেকে ২০০ কেজি গোবরের সঙ্গে দেওয়া হয় এক থেকে দেড় হাজার লাল কেঁচো। এসব রিং থেকে প্রতি মাসে জৈব সার উৎপাদিত হয়। পাশাপাশি প্রতিটি রিং থেকে মাসে ৩০০ থেকে ৪০০টি কেঁচোও বিক্রি করেন তিনি।

শুরুতে নিজের জমির প্রয়োজন মেটাতে সার উৎপাদন করলেও এখন স্থানীয় বাজারেও তৈরি হয়েছে এর চাহিদা। ডিমলার বিভিন্ন নার্সারি, ফলের বাগান ও ছাদবাগানের চাষিরা তাঁর কাছ থেকে পাইকারি ও খুচরা দরে কেঁচো সার কিনছেন।

বাড়ির আঙিনা ও আশপাশের পরিত্যক্ত জায়গায় সারি সারি ২০০টি রিংয়ে চলছে কেঁচো সার তৈরির কাজ। রশিদের সঙ্গে কাজ করছেন তাঁর বাবা জাহেদুল ইসলাম ও কয়েকজন শ্রমিক। সার ও কেঁচো বিক্রি করে মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় হচ্ছে বলে জানান রশিদ। এই আয় দিয়ে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও আর্থিক সহযোগিতা করছেন তিনি। খামারে কাজ করা শ্রমিকদেরও সারা বছর কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

রশিদের ভাষ্য, উৎপাদনের তুলনায় বাজারে কেঁচো সারের চাহিদা বেশি। পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরকারি নিবন্ধনের সুযোগ পেলে এ কাজে আরও অনেক তরুণ আগ্রহী হবেন। ভবিষ্যতে খামারের পরিসর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।

রশিদের উৎপাদিত কেঁচো সার ব্যবহার করে উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষকেরাও। আকাশকুড়ি গ্রামের কৃষক আজিমুল ইসলাম প্রায় তিন একর জমিতে আলু ও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। তিনি বলেন, আগে রাসায়নিক সারের পেছনে বেশি খরচ হতো। এখন রশিদের কাছ থেকে কেঁচো সার নিয়ে ব্যবহার করছেন। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বেড়েছে, মাটির উর্বরতা ফিরতেও সহায়তা করছে এই সার।

ডিমলা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আল মাহমুদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির জৈব উপাদান কমে গেছে। ভার্মি কম্পোস্ট মাটিতে জৈব পদার্থ ও উপকারী অণুজীবের কার্যক্রম বাড়ায়। এতে মাটির গুণাগুণ ও উর্বরতা ফিরিয়ে আনতে সহায়তা করে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে প্রতিটিতে তিনজন করে মোট ৩০ জন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জৈব সার উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা পাঁচ মাসেও প্রকাশ হয়নি, কাজ ‘শতভাগ শেষ’ দাবি পিআইওর
কৃষি

দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা পাঁচ মাসেও প্রকাশ হয়নি, কাজ ‘শতভাগ শেষ’ দাবি পিআইওর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রায় দুই কোটি টাকার প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে পাঁচ মাস আগে। প্রকল্প বাস্তবায়…

কৃষি

ফসলের ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ওপর জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফসল তোলার পর ক্ষতি কমিয়ে গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু…

পায়রার ভাঙনে ধসে পড়েছে সংস্কার করা বাঁধের ১২০ মিটার, ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম
কৃষি

পায়রার ভাঙনে ধসে পড়েছে সংস্কার করা বাঁধের ১২০ মিটার, ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম

বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বেড়িবাঁধ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্ক…

২৬ নভেম্বর শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেওয়া হবে ২৩টি জাতীয় পদক
কৃষি

২৬ নভেম্বর শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেওয়া হবে ২৩টি জাতীয় পদক

রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তোলা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্য নিয়ে আগামী ২৬ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ স…