…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

আগামী বছর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক, পাস করতে হলেও মাঠে নামতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আগামী বছর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক, পাস করতে হলেও মাঠে নামতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা আর ঐচ্ছিক বিষয় থাকছে না, এটি বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি বই যুক্ত করা হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালে চতুর্থ শ্রেণি, ২০২৮ সালে পঞ্চম শ্রেণি এবং ২০২৯ সালে ষষ্ঠ শ্রেণিতে পর্যায়ক্রমে খেলাধুলার বই যুক্ত হবে। এভাবে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।

আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা যেন শুধু শ্রেণিকক্ষের পড়াশোনায় সীমাবদ্ধ না থাকে, সে জন্য তাদের বিকেলে খেলার মাঠে আসার সুযোগ তৈরি করা হচ্ছে। এমন ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা রয়েছে, যাতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হলেও শিক্ষার্থীদের খেলাধুলায় অংশ নিতে হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন এবং শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের আসক্তি কমাতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে গেলে তিনি সেগুলো বাস্তবায়নে অনুমতি দিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ যুক্ত করতে সরকার কাজ করছে বলেও তিনি বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

নারী ফুটবল লিগে তারকা খেলোয়াড় টানছে নতুন দুই ক্লাব এআরকে ও চাঁদপুর
খেলা

নারী ফুটবল লিগে তারকা খেলোয়াড় টানছে নতুন দুই ক্লাব এআরকে ও চাঁদপুর

গত মৌসুমের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রাজশাহী স্টারস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে সেই দুই দলের সামনে চ্যালেঞ্জটা ভিন্ন। শিরোপা ধরে রা…

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

খেলা

দুইবার পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ২-২ ড্রয়ে এক পয়েন্ট পেল ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘ…

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা
খেলা

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু এই পুরস্কার জেতাই নয়, ফুটবলের এই সম্মানজনক পুরস্কারের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন তারকা।…