…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বেতন বৃদ্ধির আন্দোলনে যাওয়া ডাকঘর কর্মচারীদের ১৪ দিনের বেতন কেটে নেওয়ার অভিযোগ, দুই মাসেও ফেরত মেলেনি

নিজস্ব প্রতিবেদক
বেতন বৃদ্ধির আন্দোলনে যাওয়া ডাকঘর কর্মচারীদের ১৪ দিনের বেতন কেটে নেওয়ার অভিযোগ, দুই মাসেও ফেরত মেলেনি
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে যাওয়ায় বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘর কর্মচারীদের ১৪ দিনের বেতন কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ডাক কর্তৃপক্ষ টাকা কেটে নেওয়া হবে না বলে আশ্বাস দিলেও দুই মাস পেরিয়ে গেলেও সেই টাকা পাননি কর্মচারীরা। গত সোমবার রাজশাহী ডাকঘর কর্মচারী কল্যাণ পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ৬ থেকে ২০ জুলাই পর্যন্ত টানা ১৪ দিন ধর্মঘট পালন করেন শাখা ডাকঘর কর্মচারীরা। ধর্মঘটের কারণে প্রায় সাড়ে ৮ হাজার গ্রামীণ ডাকঘরের কার্যক্রম বন্ধ থাকে। এতে চিঠিপত্র, ভিপি, পার্সেল ও মানি অর্ডারসহ ডাক বিভাগের সেবা ব্যাহত হয়। বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে বিপুলসংখ্যক ডাক জমে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মঘটের কারণে অচলাবস্থা তৈরি হলে কর্তৃপক্ষ আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে। বগুড়া প্রধান ডাকঘরের সামনে রাজশাহী ও রংপুর বিভাগের ৬০০ থেকে ৭০০ কর্মীকে ডেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে ধর্মঘটের ১৪ দিনের বেতন কেটে নেওয়া হবে না বলেও জানানো হয়। এরপর ২১ জুলাই ধর্মঘট প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেন কর্মচারীরা। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও কেটে নেওয়া টাকা দেওয়া হয়নি।

সংগঠনের উপদেষ্টা আব্দুল জলিল ও হজরত আলী বলেন, ধর্মঘটের পর কর্মচারীরা কাজে যোগ দিয়ে ডাক বিলি করলেও তাঁদের ১৪ দিনের বেতন কেটে নেওয়া দুঃখজনক।

পরিষদের সভাপতি জহুরুল হক ও সম্পাদক হাফিজুর রহমান জানান, গত ৩১ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) আল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে পিএমজি আল মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সভায় আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

লাহিড়ী মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বনলতা ও সিল্কসিটি থামালেন এলাকাবাসী

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। …

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …