…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ ১৪ দলের চার শরিক

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে এই সংলাপ শুরু হবে। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে।

আখতার আহমেদ আরও জানান, অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠক হবে।

ইসি সূত্র জানায়, তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে ইসি সূত্র জানিয়েছে।

এর বাইরে নিবন্ধিত দলগুলোর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

তবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে।

গত ১২ অক্টোবর নিজেদের বৈঠকে নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল।

এবারের ইউপি নির্বাচন হচ্ছে পাঁচ ধাপে। তফসিল ঘোষণা করা না হলেও পাঁচ ধাপের ভোটের তারিখ এবং কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, সেই তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এবারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার
রাজনীতি

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দা…

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাজনীতি

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ…

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে…

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে
রাজনীতি

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভ…