গিয়োকেরেসের গোলের পর শেষ দিকে সহজ সুযোগ নষ্ট, ডর্টমুন্ডের সঙ্গে ১-১ ড্রয়ে জয়হীন আর্সেনাল
চ্যাম্পিয়ন্স লিগে জয় পাওয়া হলো না আর্সেনালের। মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গানাররা।
আর্সেনালের হয়ে দুর্দান্ত এক গোল করেন ভিক্টর গিয়োকেরেস। সেই গোলেই ম্যাচের নায়ক হওয়ার পথে ছিলেন তিনি।
কিন্তু শেষ দিকে সহজ সুযোগ নষ্ট করেন গিয়োকেরেস। জয় হাতের মুঠো থেকে ফসকে যাওয়ায় নায়ক থেকে খলনায়ক বনে যান আর্সেনালের এই ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে, আর এই ড্রয়ে জয়হীনই থেকে গেল আর্সেনাল।



