…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কার্যাদেশের আট মাস পেরিয়েও শুরু হয়নি বদরগঞ্জের পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণ, দুর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক
কার্যাদেশের আট মাস পেরিয়েও শুরু হয়নি বদরগঞ্জের পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণ, দুর্ভোগে হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ কার্যাদেশ দেওয়ার আট মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি। ফলে ওই কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে এলাকার হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, কাজের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাসের মতো বাকি রয়েছে। এখনো কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে সড়কের কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য ৩ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৫০২ টাকা বরাদ্দ দিয়েছে। কাজটি পেয়েছে রংপুরের মেসার্স রাঙ্গা কনস্ট্রাকশন। গত ২৩ মার্চ কাজের কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে ভোগান্তির শেষ নেই। সামান্য বৃষ্টিতে সড়কটি কাদায় একাকার হয়ে যায়। কাদার কারণে কৃষিপণ্য পরিবহন প্রায় বন্ধ থাকে।

জানতে চাইলে ঠিকাদার আব্দুর রব রাঙ্গা বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এত দিন কাজ শুরু করতে পারিনি। তবে দ্রুত কাজ শুরু করব।’

বদরগঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং আগামী ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ঠিকাদার কেন এখনো কাজ শুরু করেননি, সে বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…