রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি পর্যন্ত, সারাদেশে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দেওয়া এই পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা কমার মধ্য দিয়ে দেশজুড়ে শীতের আমেজ আরও কিছুটা বাড়তে পারে।



