…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

রোনালদোর ৯৮৭তম গোলে আল-সাদকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় আল-নাসরের

নিজস্ব প্রতিবেদক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ঘরের মাঠে কাতারের ক্লাব আল-সাদকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসর। এই জয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো — এটি তার ক্যারিয়ারের ৯৮৭তম গোল।

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে রোনালদোর আর প্রয়োজন মাত্র ১৩ গোল। সম্প্রতি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন এই পর্তুগিজ মহাতারকা, তবে ক্লাবের হয়ে এখনও দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি।

ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি পায় আল-নাসর। সেই পেনাল্টি থেকে ক্যারিয়ারের ৯৮৭তম গোলটি তুলে নেন রোনালদো, লিড পায় তার দল।

তবে ২২ মিনিটে মোহাম্মেদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল-সাদ। এরপর ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়াদ নিজেই, ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

৫২ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে আল-নাসরকে আবার লিড এনে দেন রোনালদোর স্বদেশী সতীর্থ জোয়াও ফেলিক্স। সেই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফল।

আসরে চার ম্যাচ খেলে প্রথমটি হারলেও পরের তিন ম্যাচে টানা জয় পেয়েছে আল-নাসর। চ্যাম্পিয়ন্স লিগের ওয়েস্ট রিজিয়নে চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে সৌদির ক্লাবটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…

খেলা

দুইবার পিছিয়ে পড়েও নাপোলির সঙ্গে ২-২ ড্রয়ে এক পয়েন্ট পেল ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘ…

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা
খেলা

ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু এই পুরস্কার জেতাই নয়, ফুটবলের এই সম্মানজনক পুরস্কারের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন তারকা।…

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের
খেলা

সিএএফ বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে; ক্লাবে সানডাউনস, এএস ফার ও ইউএসএম আলজের

আফ্রিকার বর্ষসেরা ক্লাব ও জাতীয় দল নির্বাচনের লড়াইয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। দুই বিভাগেই প্রাথমিক ১০টি দ…