…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মশায় ব্যাকটেরিয়া ঢুকিয়ে ডেঙ্গু কমালেন ব্রাজিলের বিজ্ঞানীরা, সংক্রমণ কমেছে ৬৮.৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন বা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন কৌশলে সাফল্য পেয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। এডিস মশার শরীরে নিরীহ এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গুর সংক্রমণ কমানোর এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে উল্লেখযোগ্য ফল দিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, এই কৌশলে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণায় বিজ্ঞানীরা এডিস মশার শরীরে ‘ওলবাকিয়া’ নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করান। পরে এসব মশা পরিবেশে ছেড়ে দেওয়া হয়। ব্যাকটেরিয়াটি মানুষের জন্য ক্ষতিকর নয়, তবে এটি মশার শরীরে ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও হলুদ জ্বরের মতো ভাইরাসের বংশবিস্তার বাধাগ্রস্ত করতে পারে।

গবেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৫০ শতাংশ কীটপতঙ্গের শরীরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া স্বাভাবিকভাবেই পাওয়া যায়। তবে ডেঙ্গু ও অন্যান্য ভাইরাস ছড়ানো এডিস মশার শরীরে সাধারণত এই ব্যাকটেরিয়া থাকে না।

গবেষণার অংশ হিসেবে ৫ হাজার ৭০০ শিশুর নমুনা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা ছেড়ে দেওয়া এলাকায় শিশুদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের হার ছিল মাত্র ৪ শতাংশ। অন্যদিকে প্রচলিত কীটনাশক ব্যবহারের আওতাধীন এলাকায় এ হার ছিল ১৪ শতাংশ।

একই গবেষণায় চিকুনগুনিয়ার সংক্রমণও ৭৩ দশমিক ৩ শতাংশ কমার তথ্য পাওয়া গেছে বলে গবেষকেরা জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি
স্বাস্থ্য

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্…

স্বাস্থ্য

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় …

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ
স্বাস্থ্য

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১৯৯ নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৯, যা সবার জন্য অস্বাস্থ্যকর …