…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৪২ দিন বন্ধের পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
৪২ দিন বন্ধের পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে টানা ৪২ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ নেওয়াজ শিবলী। তিনি জানান, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে গত ১২ অক্টোবর থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

পরে ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। ৪২ দিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে একটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

দীর্ঘ ৪২ দিন পর এ নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এ পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। ফেরি চলাচল স্বাভাবিক হলে তাঁদের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

নয় দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ
জাতীয়

নয় দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ

বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ…

জাতীয়

অবহেলা আর মালিকানা-বিরোধে ধ্বংসের মুখে সোনারগাঁয়ের ক্রোড়িবাড়ি টাঁকশাল

প্রাচীন বাংলার মুদ্রা তৈরির ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক ক্রোড়িবাড়ি টাঁকশাল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। একসময় যে…

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…