…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ইউআইইউতে জাতীয় ক্যারিয়ার মেলা: ১০৭ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
ইউআইইউতে জাতীয় ক্যারিয়ার মেলা: ১০৭ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলার আয়োজন করে ইউআইইউর ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি ১০৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরি এবং ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্নাতকদের জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি সিভি জমা দেওয়া এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।

মেলায় ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট, তথ্যপ্রযুক্তি (আইটি), পাওয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ওষুধশিল্পসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।

ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আখতার মাহমুদ রানা এবং ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দীন হাসান রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁরাই শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করবেন। তাই তাঁদের সবার আগে মানবিক ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা চেষ্টা করলে অবশ্যই সেরাদের কাতারে পৌঁছাতে পারবেন।

বিশেষ অতিথি মাইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের আচার-আচরণ ও ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে এবং নিজেদের মধ্যে মানবিক গুণাবলির চর্চা করতে হবে। মানবিক মূল্যবোধ ধারণ করতে পারলে পৃথিবীর যেকোনো জায়গায় তাঁরা সম্মানিত হবেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে এ ক্যারিয়ার ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইউআইইউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, গিগাবাইট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এরনা, এমজিআই, ইউনাইটেড গ্রুপ, ব্র্যাক, এসিআই, স্কয়ার, প্রাণ, বিকাশ, ম্যারিকো, অ্যাপেক্স ও রেনেটা। এ ছাড়া আরও অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

দিনব্যাপী এ আয়োজনে ইউআইইউর ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশের পোশাক, সিমেন্ট ও চামড়া খাত, প্রতিযোগিতা নিয়ে সতর্কবার্তা
অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশের পোশাক, সিমেন্ট ও চামড়া খাত, প্রতিযোগিতা নিয়ে সতর্কবার্তা

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে চলা তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্র…

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …