…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নাজিরপুরে বিএনপি কার্যালয় ও দোকানে হামলা-অগ্নিসংযোগের মামলায় ১৫৫ জনের নাম

নিজস্ব প্রতিবেদক
নাজিরপুরে বিএনপি কার্যালয় ও দোকানে হামলা-অগ্নিসংযোগের মামলায় ১৫৫ জনের নাম
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় মামলাটি করেন। গত ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর বেলা আড়াইটার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়সহ আশপাশের একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকদের একাংশ আগ্নেয়াস্ত্র, পেট্রলবোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমাবাজি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, তাঁর মেজ ভাই উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, দেউলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, মালিখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুমন মণ্ডল মিঠু ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতানসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল ব্যাপারী ও জাকির খান এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখ মামলার আসামি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গত ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় পাঠানো হলো
আইন ও অপরাধ

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় পাঠানো হলো

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুল খালেক মাঝি (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। …

আইন ও অপরাধ

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের দুই ঘণ্টার সংঘর্ষ

রাজশাহী নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ…

দুর্গাপুরে ৮৭৭ কৃষকের সহায়তাসহ ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, গ্রেপ্তার দুজন
আইন ও অপরাধ

দুর্গাপুরে ৮৭৭ কৃষকের সহায়তাসহ ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, গ্রেপ্তার দুজন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব থেকে প্রশাসকের স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছ…

গোপন কুঠুরিওয়ালা পিকআপে ডাকাতির অস্ত্র-মালামাল, কেরানীগঞ্জে ধরা পড়ল পাঁচ কিশোরসহ আটজন
আইন ও অপরাধ

গোপন কুঠুরিওয়ালা পিকআপে ডাকাতির অস্ত্র-মালামাল, কেরানীগঞ্জে ধরা পড়ল পাঁচ কিশোরসহ আটজন

বাইরে থেকে সাধারণ পিকআপ ভ্যান মনে হলেও ভেতরে ছিল অস্ত্র, গোলাবারুদ ও লুট করা মালামাল রাখার জন্য আলাদা করে তৈরি গোপন জায়গা। চেকপোস্টে তল্লাশিতেও যেন স…