…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জুলাই শহীদদের দুই হাজারের বেশি স্মারক নিয়ে শেরেবাংলা নগরে দুই দিনের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
জুলাই শহীদদের দুই হাজারের বেশি স্মারক নিয়ে শেরেবাংলা নগরে দুই দিনের বিশেষ প্রদর্শনী
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এটিই হতে যাচ্ছে দেশে শহীদদের স্মারকের সবচেয়ে বড় উন্মুক্ত প্রদর্শনী।

বুধবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী 'উইটনেসেস টু জুলাই ম্যাসাকার' শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় অন্তত ৪০ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রদর্শনীটি ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, সরকারি গেজেট অনুসারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৫৬। তবে বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য সূত্র অনুসারে এ সংখ্যা দেড় হাজারের বেশি।

জাদুঘর কর্তৃপক্ষ এ পর্যন্ত গেজেটভুক্ত শহীদদের মধ্যে ৫৯০ জনের দুই হাজারের বেশি স্মারক নিদর্শন সংগ্রহ করেছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহীদের ৫৫০টি নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। গেজেটভুক্ত অবশিষ্ট শহীদদের স্মারক সংগ্রহের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মহাপরিচালক আরও জানান, জাদুঘরে স্থানসংকুলান না হওয়ায় সংগৃহীত অনেক নিদর্শন সংরক্ষিত অবস্থায় রাখতে হয়েছে। যেসব শহীদ পরিবার প্রিয়জনের নিদর্শনগুলো জাদুঘরে দান করেছিল, তাঁদের অনেকের স্মারক গ্যালারিতে রাখা যাচ্ছে না; এতে শহীদ পরিবারের অনেকে মনোবেদনা বোধ করেছেন। তাই এবার বড় পরিসরে সংগৃহীত নিদর্শনগুলো নিয়ে দুই দিনব্যাপী এই উন্মুক্ত প্রদর্শনী করা হচ্ছে।

এহসান মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের অভ্যুত্থান ছিল না; এর সঙ্গে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিবর্তনের আকাঙ্ক্ষাও নিবিড়ভাবে সম্পৃক্ত ছিল। সে কারণে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির চর্চাকেন্দ্র হিসেবেও কাজ করবে।

এ লক্ষ্যে এরই মধ্যে আর্ট ক্যাম্প ও ধারাবাহিক সেমিনার হয়েছে, আর এবার জুলাই শহীদদের স্মারক নিয়ে বিশেষ প্রদর্শনী হচ্ছে। যে পরিবর্তনের জন্য শহীদদের আত্মদান, তা জনসাধারণের স্মৃতিতে আরও উজ্জ্বল করে তোলার পাশাপাশি এর মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানান মহাপরিচালক।

সংবাদ সম্মেলনে স্মৃতি জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, নিবন্ধন ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা আবু বকর সাঈম ও হাসান ইনাম উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়া: সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে
জাতীয়

মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়া: সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে

এক্সপ্রেসওয়ে ও প্রধান জাতীয় মহাসড়ক নির্মাণ বা সংস্কারের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ঠিকাদারের। এই সময়ে সড়ক ভাঙলে …

জাতীয়

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্…

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট, সাতজন আবেদনকারী
জাতীয়

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট, সাতজন আবেদনকারী

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে বিলুপ্ত ঘোষণার নির্দেশ…

প্রত্যর্পণের অনুরোধ আর স্বেচ্ছায় দেশে ফেরা সম্পূর্ণ ভিন্ন বিষয়: দিল্লিতে জয়সওয়াল
জাতীয়

প্রত্যর্পণের অনুরোধ আর স্বেচ্ছায় দেশে ফেরা সম্পূর্ণ ভিন্ন বিষয়: দিল্লিতে জয়সওয়াল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ এবং তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্প…