…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট, সাতজন আবেদনকারী

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট, সাতজন আবেদনকারী
ছবি: সংগৃহীত

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে বিলুপ্ত ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

রিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে প্রকাশিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন এই রিট করেন। বুধবার আবেদনকারীদের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনে আরজি জানানো হয়েছে, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সংসদের আইন বা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে কেন ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না—এ মর্মে যেন রুল জারি করা হয়।

কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর অধীন সুপ্রিম কোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে।

আবেদন অনুযায়ী, কমিশনের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে যেন তা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর অগ্নিসংযোগ, বোমা হামলা, নাগরিকদের হত্যা এবং পুলিশ, হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তির ওপর হামলার ঘটনা তদন্ত করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ওপর নির্দেশনা চাওয়া হয়েছে, তারা যেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর অর্থায়নের উৎস শনাক্ত করেন এবং আইন অনুযায়ী সেগুলো অবরুদ্ধ করেন।

সেই সঙ্গে তাদের আর্থিক লেনদেন কীভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া আবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার করা, জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে আখ্যায়িত করা এবং সহিংসতায় উসকানি দেওয়ার মতো কনটেন্ট সম্প্রচারকারী চ্যানেলগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হোক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

প্রত্যর্পণের অনুরোধ আর স্বেচ্ছায় দেশে ফেরা সম্পূর্ণ ভিন্ন বিষয়: দিল্লিতে জয়সওয়াল
জাতীয়

প্রত্যর্পণের অনুরোধ আর স্বেচ্ছায় দেশে ফেরা সম্পূর্ণ ভিন্ন বিষয়: দিল্লিতে জয়সওয়াল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ এবং তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্প…

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক দুলু মিয়া নিহত, আহত ৪ যাত্রী
জাতীয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক দুলু মিয়া নিহত, আহত ৪ যাত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।…

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অং…

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ
জাতীয়

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ

চট্টগ্রাম নগরের ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের হালিশহর নয়াবাজার গোলচত্বরের দুই পাশের পৃথক অংশ দেবে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়কের এক পাশ এ…