…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক দুলু মিয়া নিহত, আহত ৪ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক দুলু মিয়া নিহত, আহত ৪ যাত্রী
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাহেবগঞ্জ ফার্মের কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে ফিরছিলেন দুলু মিয়া। পথে সাহেবগঞ্জ ফার্মের কাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক দুলু মিয়ার মৃত্যু হয়।

এ সময় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট, সাতজন আবেদনকারী
জাতীয়

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট, সাতজন আবেদনকারী

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে বিলুপ্ত ঘোষণার নির্দেশ…

প্রত্যর্পণের অনুরোধ আর স্বেচ্ছায় দেশে ফেরা সম্পূর্ণ ভিন্ন বিষয়: দিল্লিতে জয়সওয়াল
জাতীয়

প্রত্যর্পণের অনুরোধ আর স্বেচ্ছায় দেশে ফেরা সম্পূর্ণ ভিন্ন বিষয়: দিল্লিতে জয়সওয়াল

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ এবং তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্প…

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: স্বামী-স্ত্রী ও তিন বছরের মেয়ে দগ্ধ, দুজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অং…

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ
জাতীয়

পাইপ ফুটো হয়ে পানির চাপে দেবে গেল চট্টগ্রামের পিসি সড়কের দুই অংশ

চট্টগ্রাম নগরের ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের হালিশহর নয়াবাজার গোলচত্বরের দুই পাশের পৃথক অংশ দেবে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়কের এক পাশ এ…