…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকায়। গতকাল বুধবার বিকেলে ঘটা এই ঘটনায় অল্পের জন্য কাঠের টুকরোটি তাঁর মাথায় লাগেনি।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হালিশহরের ওই মাঠে সংসদ সদস্যের বাবা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ আল নোমান।

খেলা চলাকালে ফাউল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডা হয়। পরিস্থিতি বিবেচনায় আয়োজক কমিটি খেলা বন্ধ ঘোষণা করে।

পরে সেখান থেকে চলে যাওয়ার সময় গাড়িতে বসে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন সংসদ সদস্য। তখন তাঁর গাড়ির দিকে কাঠের একটি টুকরো ছুড়ে মারা হয়।

গাড়ির জানালার কাচ অর্ধেক তোলা থাকায় টুকরোটি কাচে বাধা পায়। এতে সংসদ সদস্যের কোনো ক্ষতি হয়নি।

ঘটনাটি পরিকল্পিত হামলা হতে পারে বলে সন্দেহ করছেন সংসদ সদস্যের গাড়িবহরে থাকা ব্যক্তিরা।

গাড়িবহরে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাঈদ আল নোমান বিডিআর মাঠে যান। সেখানে খেলা চলাকালে ফাউল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আয়োজক কমিটি খেলা স্থগিত ঘোষণা করে।

মিঠু বলেন, কমিটির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে সংসদ সদস্য চলে আসার সময় তাঁর গাড়িতে কাঠের একটি টুকরো এসে পড়ে। ১৫ বছর বয়সী একটি ছেলে সেটি ছুড়ে মারে বলে তিনি দাবি করেন। অল্পের জন্য টুকরোটি সংসদ সদস্যের মাথায় লাগেনি।

আরিফুর রহমান মিঠু আরও বলেন, তাঁরা ঘটনাটিকে হালকাভাবে নিচ্ছেন না। কারণ, এর আগের দিন মঙ্গলবার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংসদ সদস্য চট্টগ্রামে বড় শোডাউন করেছেন। ওই কর্মসূচির কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে তিনি মনে করেন।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে
রাজনীতি

তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় পটিয়ার এমপির পিএস নয়ন বললেন, ফাঁদে ফেলা হয়েছে

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নের একটি আপত্তিকর ভ…

গ্রামীণ ব্যাংকে হামলার নিন্দা নাহিদের, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান
রাজনীতি

গ্রামীণ ব্যাংকে হামলার নিন্দা নাহিদের, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নি…

রাজনীতি

জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার …

রাজনীতি

পার্শ্ববর্তী দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: রিজভী

পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।…