…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পার্শ্ববর্তী দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবেন। তিনি বলেন, যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা এত সহজ নয়। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া পোশাক খাতের শ্রমিকদের মজুরি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দেশের পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে, যা ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। এ ক্ষেত্রে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান তিনি।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের ভূমিকার প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, নজরুল ইসলাম খানের পরামর্শ ও নেতৃত্বে শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি নিয়ে রিজভী বলেন, আমানউল্লাহ আমান ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি যোগ্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা এবং সংগঠনকে সুদৃঢ় করতে নতুন কমিটির নেতারা গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার …

রাজনীতি

আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, …

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১
রাজনীতি

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগু…

চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
রাজনীতি

চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকায়। গতকাল বুধব…