…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম (৩৫) নামের একজন নিহত হয়েছেন এবং আলমগীর দালাল (৩৬) নামের আরেকজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তাঁর মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

সংঘর্ষের পর থেকে নিখোঁজ থাকা আলমগীর দালালের সন্ধানে স্থানীয় একটি খালে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানসহ আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার …

রাজনীতি

পার্শ্ববর্তী দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: রিজভী

পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।…

রাজনীতি

আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, …

চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
রাজনীতি

চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকায়। গতকাল বুধব…