…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের, প্রত্যাশা পূরণ না হওয়ায় দুঃখ প্রকাশ মাহির

নিজস্ব প্রতিবেদক
মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের, প্রত্যাশা পূরণ না হওয়ায় দুঃখ প্রকাশ মাহির
ছবি: সংগৃহীত

বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে অনুষ্ঠিত হয় ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। সেখানেই ঘোষণা করা হয় চূড়ান্ত বিজয়ীর নাম এবং পরিয়ে দেওয়া হয় জয়ের মুকুট।

এই জয়ের মাধ্যমে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম কোনো ‘মা’ হিসেবে মিস ইউনিভার্স হওয়ার গৌরব অর্জন করলেন জেনিফার ব্যারেটো।

এ বছর প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন সেরা ৩০-এ। এবার ৭৫তম আসরে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল এবার। এই ক্যাটাগরিতে অনেক গুরুত্ব দিয়েছিলেন মাহি ও মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ; নিয়মিত দর্শকদের ভোট দিতে উৎসাহিত করেছেন তাঁরা। ফলও মিলছিল প্রতিদিন—পিপলস চয়েস ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ আসেনি মাহির নাম।

প্রত্যাশিত ফল না আসায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, দেশবাসীর মতো তাঁর নিজেরও অনেক প্রত্যাশা ছিল, আর বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি।

ফেসবুকে মাহি লেখেন, ‘অন্য সবার মতো আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

মাহি আরও লেখেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারা জীবনের জন্য মনে থেকে যায়। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়। বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’
বিনোদন

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ক্যাফেতে গত সপ্তাহান্তে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর একটি পর্ব একসঙ্গে বসে দেখেছেন দর্শকেরা। আয়োজনট…

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি
বিনোদন

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক; ঈদকে ঘিরেই সারা বছর চলে নির্মাতাদের প্রস্তুতি। ইতিমধ্যে ঘোষণা এসেছে প্রায় হাফ ডজন ঈদের সিনেমার। সেই তালিকায় এবার যুক্ত…

দুই দশক পর টিভি সিরিজ হয়ে ফিরছে মৎস্যকন্যা ‘অ্যাকুয়ামেরিন’
বিনোদন

দুই দশক পর টিভি সিরিজ হয়ে ফিরছে মৎস্যকন্যা ‘অ্যাকুয়ামেরিন’

দুই দশক পর আবারও ফিরছে জনপ্রিয় ফ্যান্টাসি ‘অ্যাকুয়ামেরিন’-এর মৎস্যকন্যার জাদুকরি জগৎ। ২০০৬ সালের সিনেমাটি অবলম্বনে এবার লাইভ-অ্যাকশন টিভি সিরিজ নির্…

‘রামায়ণ’-এ কৈকেয়ী লারা দত্ত, নারীর উচ্চাকাঙ্ক্ষায় দোষ দেখেন না তিনি
বিনোদন

‘রামায়ণ’-এ কৈকেয়ী লারা দত্ত, নারীর উচ্চাকাঙ্ক্ষায় দোষ দেখেন না তিনি

ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আলোচিত ও বিতর্কিত নারী চরিত্র কৈকেয়ী। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লা…