…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক
ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নৈশভোজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজ হয়।

নৈশভোজে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি পার্লামেন্ট হাউসে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যরা এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন। চারা রোপণের সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় দল ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করে।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী ও নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিনিধিদলটির আগামী ২৯ নভেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল
জাতীয়

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদীয় জবাবদিহির অভিজ্ঞতা নিয়ে এলেন প্রতিনিধিদল

যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এই সফরে সরকারের জবাবদিহি নিশ্চিতে ব্রিটিশ পার্লা…

জাতীয়

মজুরি বাড়িয়েও থামেনি অসন্তোষ: গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ও ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ থামেনি গাজীপুরে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে বৃহস্পত…

যশোরের শ্যামকুড়ে জন্মনিবন্ধন সংশোধনে ২০-৩০ গুণ বেশি ফি নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ
জাতীয়

যশোরের শ্যামকুড়ে জন্মনিবন্ধন সংশোধনে ২০-৩০ গুণ বেশি ফি নেওয়ার অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তির বিরুদ্ধে জন্মনিবন্ধনের ভুল সংশোধনের নামে সরকারি ফির বাইরে ২০ থেকে ৩০ গুণ বেশি টা…

জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপ…