…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইসরায়েলের হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড, গবেষণা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক

কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্রের মালিকানা নিয়ে আনুষ্ঠানিক নীরবতা বজায় রেখে আসছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক গবেষণা প্রতিষ্ঠানের মূল্যায়ন অনুযায়ী, দেশটির অস্ত্রভাণ্ডারে বর্তমানে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

একই মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েলের মজুত প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকতে পারে। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই হিসাব অস্ত্রের নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিটি ওয়ারহেডে ব্যবহৃত প্লুটোনিয়ামের পরিমাণের ওপর নির্ভরশীল; এটিকে প্রকৃত উৎপাদন পরিকল্পনা বা প্রস্তুত অস্ত্রের সংখ্যা হিসেবে দেখার সুযোগ নেই।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) সাম্প্রতিক মূল্যায়নে ইসরায়েলের হাতে আনুমানিক ৯০টি ওয়ারহেড থাকার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, দেশটির কাছে সর্বোচ্চ এক হাজার কেজি প্লুটোনিয়াম মজুত থাকতে পারে।

বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস গত ১০ নভেম্বর প্রকাশিত মূল্যায়নেও ইসরায়েলের হাতে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকার কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, পাঁচ বছর আগেও দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় একই ছিল; অর্থাৎ দীর্ঘ সময় ধরে অস্ত্রের সংখ্যায় বড় পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, দ্বিতীয় প্রজন্মের একপর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেডে বুস্টেড পিট হিসেবে প্রতিটিতে প্রায় ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হলে এমন সক্ষমতার হিসাব পাওয়া যায়।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের মূল্যায়নেও বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় ইসরায়েলের নাম রয়েছে।

নতুন করে আলোচনার অন্যতম কারণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের সম্প্রসারণ ও নির্মাণকাজ। স্যাটেলাইট চিত্রে এসব কর্মকাণ্ড শনাক্ত করা গেলেও এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে সতর্ক করেছেন গবেষকেরা। বিষয়টি নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলেও স্বচ্ছতার দাবি জোরালো হচ্ছে।

গত মে মাসে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন। এতে মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আইনপ্রণেতাদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তির প্রকৃত চিত্র জানা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইসরায়েলের নীরব অবস্থানের পেছনে ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে একটি সমঝোতার কথা আলোচনায় রয়েছে। প্রকাশিত মার্কিন নথিপত্র অনুযায়ী, ইসরায়েল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার না করার শর্তে যুক্তরাষ্ট্রও দেশটির কর্মসূচি নিয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি থেকে বিরত থেকেছে।

ইসরায়েলের আনুষ্ঠানিক অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রবর্তনকারী প্রথম দেশ হবে না তারা। তবে দেশটি এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি এবং অস্ত্রের মালিকানা নিয়েও প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেয়নি। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইসরায়েল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ অন্তত আটজন নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ও তাঁর…

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর
আন্তর্জাতিক

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ব্যাখ্যা চেয়ে কিনশাসায় নিযুক্ত উগান্ডার শীর্ষ কূটনীতিককে তলব করে…

আন্তর্জাতিক

ব্যাংককের তেল ডিপোতে বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল কর্তৃপক্ষ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ বিস্ফোরণের পর কর্তৃপক্ষ আশপাশের এলাকার বা…

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন
আন্তর্জাতিক

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন

ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের পর নারী বিক্ষোভকারী ও ভিন্নমতাবলম্বীদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এমন সংখ্যায়, যা কয়েক দশকে দেখা যায়নি বলে একট…